'কাকু বলতে একজনকেই চিনি' কুন্তলের জবাবে জটিল হচ্ছে 'কালীঘাট'-এর যোগ
সুজয় ভদ্র বলেছিলেন কুন্তলকে চিনি, কিন্তু কুন্তল ঘোষ কী বললেন কালীঘাটের কাকুকে নিয়ে?
কালীঘাটের কাকুর অস্তিত্ব নিয়ে আরও জটিলতা বাড়ছে। তাপস মণ্ডল দাবি করেছিলেন কালীঘাটের কাকুকে টাকা দিতেন কুন্তল ঘোষ। এদিকে সুজয় ভদ্র দাবি করছেন তিনি কুন্তল ঘোষকে চেনেন তবে কালীঘাটের কাকু নন। আবার কুন্তল ঘোষ দাবি করেছেন তিনি কাকু বলে একজনকেই চেনেন তিনি তাঁর বাবার ভাই।

কালীঘাটের কাকুকে নিয়ে কী বললেন কুন্তল ঘোষ
কুন্তল ঘোষের সঙ্গে কালীঘাটের কাকু ওরফে সুজয় ভদ্রের সরাসরি যোগ রয়েছে। প্রকাশ্যে এমনই দাবি করেছিলেন তাপস মণ্ডল। তিনি দাবি করেছিলেন কুন্তল ঘোষ কালীঘাটের কাকুকে টাকা দিতেন। কিন্তু কালীঘাটের কাকু কে? তা প্রশ্ন করলেই কুন্তল ঘোষ বলেছেন কাকু বলতে একজনকে চিনি তিনি তাঁর বাবার ভাই। তাহলে কালীঘাটের কাকু কে ? এই নিয়ে তুমুল জটিলতা তৈরি হয়েছে। সুজয় ভদ্র তিনি নিজে দাবি করেছেন কুন্তল তাঁকে কাকু বলে ডাকতেন কিন্তু কালীঘাটের কাকু তিনি হলেন কী করে তিনি তো বেহালায় থাকেন।

আর কী বললেন কুন্তল ঘোষ
কুন্তল ঘোষ দাবি করেছেন তিনি সুজয় ভদ্রকে চেনেন বটে তবে তেমন ভাবে চেনেন না যেভাবে তাপস মণ্ডল দাবি করেছেন। কুন্তল ঘোষ বলেছেন সুজয় ভদ্রের নাম শুনেছেন, ২ একবার দেখেছি মাত্র। কিন্তু যেভাবে তাপস মণ্ডল দাবি করেছিলেন সেভাবে চিনি বলে দাবি করেননি তিনি। এদিকে কুন্তল ঘোষ টাকা দেওয়ার কথা উঠতেই বারবার দাবি করেছেন গোপাল দলপতি টাকা নিয়েছে। বারবার গোপাল দলপতির নাম বলেছেন তিনি। কালীঘাটের কাকুর আসল পরিচয় নিয়ে তুমুল জটিলতা তৈরি হয়েছে।

কী বলেছেন সুজয় ভদ্র
গতকাল কালীঘাটের কাকু বলে তাপস মণ্ডল যাকে দাবি করেছেন সেই সুজয় ভদ্র প্রকাশ্যে মুখ খুলেছিলেন। তিনি দাবি করেছেন কুন্তল ঘোষকে তিনি চেনেন। কিন্তু কালীঘাটের কাকু তিনি নন। কুন্তল ঘোষ তাঁকে কাকু বলে ডাকত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থায় তিনি কাজ করেন বলে তাঁকে টার্গেট করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। আবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়কে নিজের মেয়েরপ চাকরির জন্য বলেছিলেন তিনি। এমনই মন্তব্য করেছিলেন সুজয় ভদ্র।

সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী
সুজয় ভদ্র নিেজকে সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী বলে দাবি করেছেন। এদিকে নির্বাচন কমিশনের তথ্য খতিয়ে দেখে জানা গিয়েছে ২০১১ সালে তিনি ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন। নির্দল প্রার্থী হয়েছিলেন তিনি। সেই কেন্দ্রে প্রার্থী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আবার নিজেকে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বলে দাবি করেছেন। এমনকী সুজয় ভদ্রের দাবি ৭৭ সালের আগে তিনি কংগ্রেস করতেন।












Click it and Unblock the Notifications