'তদন্ত ভুল পথে পরিচালিক করছে ইডি', আদালতে ঢোকার মুখে ফের বিস্ফোরক কুন্তল ঘোষ

ফের ইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কুন্তল ঘোষের। ইডির বিরুদ্ধে আবার প্রকাশ্যে মুখ খুলেছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা। তিনি অভিযোগ করেছেন, ইডি মিথ্যে কথা বলছে। তদন্তকে ভুল পথে পরিচালিত করছে।

আদালতে পেশ করার সময় সাংবাদিকরা ইডিকে প্রশ্ন করেছিলেন তারপরেই কুন্তল ঘোষ বলেন, 'ইডি মিথ্যে কথা বলছে, তদন্তকে ভুল পথে পরিচালিত করছে। যদি সাহস থাকে তাহলে আমার বয়ান আদালতের সামনে আনুক'। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য তাঁর উপর চাপ তৈরি করছে।

আদালতে ঢোকার মুখে ফের বিস্ফোরক কুন্তল ঘোষ

কুন্তল ঘোষের মন্তব্যের প্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতিতে জেরা করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে জেরা করে সিবিআই। প্রায় ৯ ঘণ্টা ধরে তাঁকে জেরা করা হয়। সিজিও কমপ্লেক্সে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন যে তাঁকে জেরা করে কোনও কিছুই পাবে না ইডি। নিট ফল শূন্য।

তারপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি দাবি করেছিলেন যেন তাঁর মক্কেলকে রক্ষা কবচ দেওয়া হয়। কারণ যেকোনও মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হতে পারেন বলে আদালতে আশঙ্কা প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। কিন্তু সুপ্রিম কোর্টে কোনও রক্ষাকবচ এখনও পাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আদালতে ঢোকার মুখে ফের বিস্ফোরক কুন্তল ঘোষ

সিবিআই জেরা নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ শানিয়েছিলেন, তিনি অভিযোগ করেছিলেন ইডি-সিবিআই তাঁকে সময়ও দেয়নি। ইডি সিবিআই দেখিয়ে কিছু হচ্ছে না বলে অভিযোগ করেছিলেন তিনি। সেকারণে তীব্র আক্রমণ করেছেন তিনি। তারপরেই আবার কুন্তল ঘোষ দাবি করেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেনেন না। অর্থাৎ ব্যক্তিগত ভাবে তিনি চেনেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

তারপরেই আবার কুন্তল ঘোষ দাবি করেছেন ইডি ভুল পথে তদন্তকে পরিচালিত করছে। এই নিয়ে আবারও ইডিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কুন্তল ঘোষ। ইডি তাঁর বয়ান সঠিক ভাবে পেশ করছে না বলে অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+