অভিষেকের নাম বলতে চাপ! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ কুন্তলের
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানো নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক কুন্তল ঘোষ! আর তা নিয়ে ইতিমধ্যে নিম্ন আদালত এবং পুলিশকেও চিঠি দিয়েছে সে। যদিও সেই চিঠি নিয়ে তদন্তে স্থগিতাদেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বহিষ্কৃত এই তৃণমূল নেতা। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে।

মামলার শুনানি কোনদিকে গড়ায় সেদিকেই নজর সবার। বলে রাখা প্রয়োজন, এই মামলায় এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা উচিৎ বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সেই মামলাতে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে।
যদিও এই মামলা প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানি হয়। এরপরেই সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। যা অবশ্যই বড়সড় স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর এরপরেই এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কুন্তল। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলাতে গ্রেফতার করা হয় কুন্তল ঘোষকে।

গত কয়েকদিন আগে হঠাত করেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন সে। কুন্তল বলে তাঁকে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দেওয়া হচ্ছে। আর এই বিষয়টি নিয়েই গত ৩১ মার্চ নিম্ন আদালতে একটি চিঠি দেন কুন্তল। এমনকি জেল সুপারের মাধ্যমে হেস্টিংস থানায় অভিযোগ করেন বহিষ্কৃত তৃণমূল নেতা। '
আর এরপরেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। আর সেই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রক্ষাকবচ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরিষ্কার জানিয়ে দেন, আদালতের নির্দেশ ছাড়া সিবিআই কিংবা ইডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারা যাবে না।

এমনকি পুলিশ এফআইআরও করতে পারবে না। বলের আখা প্রয়োজন, এক সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সারদা থেকে নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম জড়ানোর চেষ্টা করছে। আর এরপরেই এহেন অভিযোগ করেন কুন্তল। আর এই বিষয়টি তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তলকে জিজ্ঞাসাবাদের কথা জানায় আদালত।
এই মামলা এখন কোন দিকে মোড় নেয় তা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।












Click it and Unblock the Notifications