কুন্তলের মুখে ফের অভিষেকের নাম, এবার কী বললেন নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা
আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করলেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তল ঘোষ। শুক্রবার তাঁকে আদালতে পেশ করার সময় কুন্তল ঘোষ ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বলেন, 'ভারতের যুবরাজের যাত্রায় জনজোয়ার'
প্রসঙ্গত উল্লেখ্য কুন্তল ঘোষই প্রথম দাবি করেছিলেন ইডি তাঁকে অভিষেকের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে। এই নিয়ে আদালতে অভিযোগও জানিয়েছিলেন তিনি। তারপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছিলেন।

পঞ্চায়েত ভোটের আগে কোচবিহার থেকে কাকদ্বীপ নবজোয়ার যাত্রা শুরু করেছেন। কোচবিহার থেকে প্রচার অভিযান শুরু করেছেন তিনি। জেলায় জেলায় সভা করে পঞ্চায়েত ভোট নিয়ে বার্তা দিচ্ছেন তিনি। সেই সঙ্গে প্রার্থী বাছাই নিয়ে গণভোটও দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার অর্থাৎ আজ পূর্ব বর্ধমানে সভা করবেন তিনি।
গতকাল পঞ্চায়েতে বিদ্রোহী দলনেতাদের কড়া বার্তা দিয়েছেন তিনি। যাঁরা টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন তাঁদের আর দলে নেবেন না বলে কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় একাধিক বার্তা দিয়েছেন তিনি। দলের কর্মীদের প্রার্থী নির্বাচন নিয়ে কড়া বার্তা দিয়েছেন।

এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের মুখ খুলেছেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তল ঘোষ। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভারতের যুবরাজ বলে দাবি করেছেন। কুন্তলের অভিযোগের পরেই নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের সহযোগিতার কথা বলেছে হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর বিচারপতি অমৃতা সিং বলেছেন, তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা করতে অসুবিধা কোথায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেছেন। তাতে মামলা থেকে দূরে রাখার আর্জি জানিয়েছেন তিনি। আগামী সোমবার সেই মামলার শুনানি রয়েছে। সেখানেই বোঝা যাবে আদালত কী নির্দেশ দেয়।

কুন্তল ঘোষের আগে পার্থ চট্টোপাধ্যায়ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজোয়ার যাত্রা নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন অভিষেকে যাত্রায় জনজোয়ার হচ্ছে। বারবার তাঁরা বোঝাতে চাইছেন দল তাঁদের বহিষ্কার করলেও তাঁরা এখনও দলের অনুগত রয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে গ্রেফতারের পর তাঁদের বহিষ্কার করে।












Click it and Unblock the Notifications