Kunal Ghosh: শুভেন্দুকে গ্রেফতারের দাবি কুণালের, শুভেন্দুর দাবি মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনতে হবে
শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে। ফের এই জোরালো দাবি করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। নারদায় টাকা নিতে শুভেন্দুকে দেখা গিয়েছে। সারদাতেও শুভেন্দু অধিকারী টাকা নিয়েছেন। সেই দাবি করেছেন কুণাল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন শুভেন্দুকে ডাকে না? সেই প্রশ্ন ফের উঠল।
বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শুক্রবার ভোররাতে গ্রেফতার হয়েছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন এই বেলায়। রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে তিনি নিশানা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু।

রেশন দুর্নীতি কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ভূমিকা রয়েছে। সেই কারণে তাঁর বিরুদ্ধেও তদন্ত করা হোক। এই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। বলা ভালো, শুভেন্দু এদিন দীর্ঘ পোস্ট করেছেন। তৃণমূল ও নেত্রীকে নিশানা করে লেখা হয়েছে। তারপরই সাংবাদিকদের সামনে শুভেন্দুকে গ্রেফতারের দাবি কুণাল করেছেন।
সারদার টাকা কাঁথিতেও গিয়েছে। শান্তিনিকেতনের বাড়িতে সারদার টাকা গিয়েছে। শুভেন্দু অধিকারী ও তার ভাই সৌমেন্দু অধিকারী সারদা কাণ্ডে জড়িত। সারদা কর্তা সুদীপ্ত সেন তার চিঠিতেও শুভেন্দুর নাম করেছিলেন। সেইসব প্রসঙ্গে ফের কুণালের গলায়। ইডি, সিবিআই কেন এই বিষয়ে তদন্ত করে না? কেন শুভেন্দুর বাড়িতে তদন্তকারীরা যান না? কেন শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হবে না? এদিন ফের সেই প্রশ্ন তুলেছেন কুণাল।
তৃণমূলের মন্ত্রী শশী পাঁজাও শুভেন্দুর দিকে আক্রমণ শানিয়েছেন। তৃণমূলের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। এজেন্সি দিয়ে ক্রমাগত গ্রেফতারি হচ্ছে। হেনস্থা করা হচ্ছে। এই দাবি মন্ত্রীর। এদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়ে মন্তব্য করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্রও। এই ঘটনাকে তিনি নতুন বোতলে পুরনো ওয়াইনের সঙ্গে তুলনা করেছেন।
তৃণমূলকে পালটা দিয়েছেন আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পল। কেন রাজ্য সরকার আদালতে যায় না? কেন অভিযোগ করা হয় না এইসব বিষয়ে? সেই খোঁচা তিনি দিয়েছেন। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ জানিয়েছেন, তৃণমূলের ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ছে। মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরাও ডাক পাচ্ছেন।












Click it and Unblock the Notifications