শিশির অধিকারীকে সারদা মামলায় যুক্ত করে সিবিআই হেফাজতে নেওয়ার দাবি কুণালের, কী বললেন শুভেন্দু?
সাংসদ শিশির অধিকারীকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। এমনই দাবি তুলেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সারদা কাণ্ডে সিবিআই তদন্ত করছে। সেই তদন্তে শিশির অধিকারীর নাম যুক্ত করার দাবি জানিয়েছেন কুণাল। নতুন করে এই বিষয়ে একটি টুইট করেছেন তিনি। আর তাতেই শুরু হয়েছে রাজ্যের রাজনীতিতে জল্পনা।
অতি সম্প্রতি কুণাল ঘোষ সাংসদ শিশির অধিকারীর সম্পত্তির খতিয়ান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি পাঠান। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকেও চিঠি দেওয়া হয়। সেই দুই চিঠির প্রাপ্তি স্বীকার করা হয়েছে। এমনই দাবি করেছেন কুণাল।

নিজের এক্স স্যান্ডেলে কুণাল ঘোষ এ দিন একটি বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, " শিশির অধিকারীর সম্পত্তিতে বিপুল বৃদ্ধি ও অসঙ্গতি। তদন্ত চেয়ে চিঠি দিয়েছিলাম। অমিত শাহর তরফ থেকে উত্তরে জানলাম চিঠি পেয়েছেন। সিবিআই সূত্র থেকে জানলাম, চিঠি পৌঁছেছে। দিল্লি বাধা না দিলে তদন্ত নিশ্চিত। সারদা মামলায় অন্তর্ভুক্ত করে এর তদন্ত দরকার অবিলম্বে। শিশিরবাবুকে হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে।"
কাঁথির সাংসদ শিশির অধিকারী এখনও তৃণমূল কংগ্রেসের সঙ্গেই রয়েছেন। কিন্তু রাজনৈতিকভাবে দলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। এমনই চিত্র রাজ্যের গত বিধানসভা নির্বাচন থেকে পরিষ্কার হয়ে গিয়েছে। মন্ত্রী অমিত শাহের সভামঞ্চে একসময় শিশির অধিকারীকে দেখা গিয়েছিল। কিন্তু তিনি বিজেপিতে যোগদান করেননি। তবে তৃণমূলের চক্ষুশূল হয়ে গিয়েছেন শিশিরবাবু।
সংসদে দেবের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির তথ্য:
— Kunal Ghosh (@KunalGhoshAgain) December 5, 2023
Fake Job Card delete list. শেষ দুবছর।
দেশে: 10,50,401
উঃ প্রদেশ 3,58,401
ওড়িশা 1,65,150
মধ্য প্রদেশ 1,23,068
বিহার 1,07,265
ঝাড়খণ্ড 94,201
রাজস্থান 60,428
বাংলা 5,651
তাই বন্ধ হোক কুৎসা।
এখন তৃণমূলের কাছে শিশির অধিকারীর একমাত্র পরিচয়, তিনি রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বাবা। তাঁর নামে 'চোর' বলে স্লোগান দিতেও কসুর করে না তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ শিশির অধিকারীর সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সারদার সময় শিশির অধিকারীর সম্পত্তি কয়েকগুণ বেড়ে যায়। এমনই দাবি করেছেন কুণাল।
কমিশনের কাছে যে তথ্য শিশির অধিকারী দিয়েছেন, তাতে গরমিল রয়েছে। এমন দাবি করেছেন কুণাল ঘোষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এই বিষয়ে চিঠি পাঠিয়েছিলেন তিনি। সিবিআই তদন্ত দাবি করা হয়েছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও ওই চিঠির প্রতিনিধি দেওয়া হয়। চিঠির প্রাপ্তি স্বীকার হয়েছে। এমনই দাবি করেছেন তিনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্নেহধন্য শুভেন্দু অধিকারী। তাঁর বাবার বিরুদ্ধেই সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এই বিষয়ে শুভেন্দু অধিকারী কোনও কথাই বলতে চাননি। কুণাল ঘোষের কোনও বিষয়ে তিনি কোনও জবাব দেবেন না। একথা বলেছেন শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications