বিজেপির প্রচারক তালিকায় জ্বলজ্বল করছেন বাবুল, মোদী-শাহ কই? তিনটি প্রশ্নবাণ কুণালের

বিজেপির প্রচারক তালিকায় জ্বলজ্বল করছেন বাবুল, মোদী-শাহ কই? তিনটি প্রশ্নবাণ কুণালের

বাবুল ঘটা করে রাজনীতিকে আলবিদা দিয়েছেন। তারপরেও তিনি বিজেপির প্রচারক তালিকায় জ্বলজ্বল করছেন। তা দেখে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বিজেপির প্রচারক তালিকায় তারকা নেতা-নেত্রীর উপস্থিতি দেখে তিনটি প্রশ্নহাণ ছুঁড়লেন তিনি। বিজেপির ২০ জনের তালিকা দিয়েই তিনি টুপট করে তিনটি প্রশ্ন রাখলেন।

বিজেপির উদ্দেশে তিনটি প্রশ্নের অবতারণা কুণালের

বিজেপির উদ্দেশে তিনটি প্রশ্নের অবতারণা কুণালের

শুক্রবার ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি। আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করার পরই লম্বা প্রচারক তালিকা প্রকাশ করল। সেখানে দিলীপ-শুভেন্দু ও কেন্দ্রীয় মন্ত্রীয়দের পাশাপাশি ছিলেন 'বরখাস্ত' বাবুল সুপ্রিয়ও। কিন্তু নেই নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা। তা নিয়েই তিনটি প্রশ্নের অবতারণা কুণালের।

মোদীজি, শাহজি, নাড্ডাজির মতো ডেইলি প্যাসেঞ্জাররা কই!

মোদীজি, শাহজি, নাড্ডাজির মতো ডেইলি প্যাসেঞ্জাররা কই!

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বিজেপিকে খোঁচা দিতে টুইট করেন- এটা যদি উপনির্বাচনে বিজেপির তারকা বক্তাদের তালিকা হয়, তবে মোদীজি, শাহজি, নাড্ডাজির মতো ডেইলি প্যাসেঞ্জাররা কই। উপনির্বাচনের সময় তাঁরা তো দিল্লি থেকে কলকাতা ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছিলেন। প্রচারে গেরুয়া ঝড় বইয়েই মমতার ক্যারিশ্মায় বাংলায় পদ্ম ফোটাতে ব্যর্থ হয়েছেন।

কৈলাশ বিজয়বর্গীয় কই? দ্বিতীয় প্রশ্ন বাবুল সুপ্রিয়র

কৈলাশ বিজয়বর্গীয় কই? দ্বিতীয় প্রশ্ন বাবুল সুপ্রিয়র

তারপর দ্বিতীয় প্রশ্ন করেছেন কুণাল ঘোষ। তৃণমূল মুখপাত্র এবার প্রশ্ন করেন, কৈলাশ বিজয়বর্গীয় কই? আসলে কৈলাশ বিজয়বর্গীয় ছিলেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক। অমিত শাহ তাঁর চোখ দিয়েই বাংলাকে দেখার জন্য তাঁকে নিয়োগ করেছিলেন। ২০১৯-এ মুকুল রায়কে সঙ্গী করে কৈলাশ বিজয়বর্গীয় সাফল্যের মুখও দেখিয়েছিলেন। মুকুল রায় ফিরে গিয়েছেন তৃণমূলে। এবার কৈলাশও নেই বিজেপির তারকা প্রচারকের তালিকায়।

কুণাল ঘোষের তিন নম্বর প্রশ্ন বাবুলকে নিয়ে

আর কুণাল ঘোষ তিন নম্বর প্রশ্ন করেছিলেন বাবুলকে নিয়ে। সেখানে প্রশ্ন, বাবুল নাকি প্রত্যক্ষ রাজনীতি ছেড়ে দিয়েছিলেন। তখনই বলেছিলাম নাটক করছেন। নাকি এবার বিশেষ কোনও কারণ। টুইটে প্রশ্ন ছুড়ে দিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। উল্লেখ্য, বাবুল সুপ্রিয় লম্বা ফেসবুক পোস্ট করে রাজনীতিকে আলবিদা জানিয়েছিলেন। বলেছিলেন, তাঁকে আর কোনওদিনই রাজনৈতিক দলের মঞ্চে দেখা যাবে না।

কুণাল ঘোষের টুইটের জবাব দিলীপ ঘোষের

কুণাল ঘোষের টুইটের জবাব দিলীপ ঘোষের

কুণাল ঘোষ এদিন তাঁর টুইটে মোদী-শাহ থেকে শুরু করে কৈলাশ বিজয়বর্গীয় ও শেষে বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করতে ছাড়লেন না। বাবুল রাজনীতি ছাড়ার কথা বললেও বিজেপি রাজ্য সভাপতি বলেছিলেন বাবুল সুপ্রিয় এমপি রয়েছেন। রাজনীতির সঙ্গেই রয়েছেন। মান-অভিমানে অনেক কিছুই বলে থাকতে পারেন। আর উপনির্বাচনের প্রচারে কখনও প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী আসেন না।

বিজেপির প্রচারক তালিকায় এবার যাঁরা

বিজেপির প্রচারক তালিকায় এবার যাঁরা

উল্লেখ্য বিজেপির প্রচারক তালিকায় রয়েছেন, স্মৃতি ইরানি, শাহনওয়াজ হোসেন, হরদীপ সিং পুরী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, রূপা গঙ্গোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, অগ্নিমিত্রা পল, রুদ্রনীল ঘোষ প্রমুখ। কেন্দ্রীয়মন্ত্রী হিসেবে রয়েছে স্মৃতি ইরানি, হরদীপ সিং পুরী এবং দলের মুসলিম মুখ শাহনওয়াজ হোসেন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+