এসএসসি বিতর্কে পার্থদাকে নিয়ে নিজের মন্তব্যে অনড়! নাম না করে ফিরহাদকে বিঁধলেন কুণাল ঘোষ
এসএসসি বিতর্কে পার্থদাকে নিয়ে নিজের মন্তব্যে অনড়! নাম না করে ফিরহাদকে বিঁধলেন কুণাল ঘোষ
সংবাদ মাধ্যমে পরিবেশিত সংবাদ নিয়ে সরব হলেন তৃণমূলের (trinamool congress) মুখপাত্র কুণাল ঘোষ (kunal ghosh)। এদিন তিনি নিজেই নিজের ফেসবুক পেজে লাইভ করে দাবি করেন, এসএসসির (ssc) নিয়োগ বিতর্কে পার্থ চট্টোপাধ্যায়কে (partha chatterjee) নিয়ে তিনি ভুল কিছু বলেননি।

মিডিয়া হাতে নেই
এদিন কুণাল ঘোষ বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ভাবে এসএসসির নিয়োগ বিতর্কে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁকে নিয়ে খবর পরিবেশিত হচ্ছে। সংবাদ মাধ্যমে কাজের সুবাদে তিনি জানেন কীভাবে খবর পরিবেশন করা হয়। তিনি বলেন, প্রথমদিন বলা হল কুণাল ঘোষ বল ঠেললেন পার্থ চট্টোপাধ্যায়ের কোর্টে। দ্বিতীয় দিন বলা হল কুণাল ঘোষ সুর বদল করলেন। কুণাল ঘোষ বলেন, মিডিয়া তাঁর হাতে না থাকায় তিনি সরাসরিই হাজির হয়েছেন ব্যাখ্যা দিতে। মিডিয়ায় ভুল বেরিয়েছে বলেই তিনি ফেসবুক লাইভে বলে দাবি করেছেন কুণাল ঘোষ।

ভুল বলেননি তিনি
এদিন তিনি বলেন, সাংবাদিকরা এসএসসি নিয়ে বিভিন্ন প্রশ্ন করায় তিনি বলেছিলেন, বিষয়টি দলের মহাসচিব এবং তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ভাল করে বুঝিয়ে বলে দিতে পারবেন। এক্ষেত্রে তিনি ভুল বলেননি বলে জাবি করেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলেন, তিনি জানেন না, কেননা তিনি সরকারের কিংবা প্রশাসনের কেউ নন। তিনি পার্থদাকে দোষী বলেননি বলেই দাবি করেছেন। দলের মুখপাত্র হিসেবে রাজনৈতিক বক্তব্য জানাতে পারেন, কিন্তু প্রশাসনিক বিষয়ে যেমন এসএসসির বিষয়টি জানেন না।

১-২% ভুল হলে সংশোধন
কুণাল ঘোষ বলেন, তৃণমূল ক্ষমতায় আসার পরে শিক্ষকদের বেতন ১ তারিখে হচ্ছে। শিক্ষা ক্ষেত্রে উন্নতি হয়েছে। ৯৮ শতাংশ কাজ হয়েছে। আর ১-২ শতাংশ ভুল হলে তা সংশোধন করা হবে। তিনি বলেন, হাম জমানায় পার্টির হোল টাইমারদের বাড়ির কেউ না কেউ সরকারি চাকরি পেয়েছেন, এঁদের বেশিরভাগই শিক্ষক বলে দাবি করেন তিনি। কুণাল ঘোষ বলেন, আজকের সিস্টেমে যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে আগের জমানার লোকজনই রয়েছেন।

পার্থদাই ফোন করেছিলেন
কুণাল ঘোষ বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তিনি পার্থ চট্টোপাধ্যায়কে ফোন করেছিলেন। কিন্তু তাঁর দাবি পার্থ চট্টোপাধ্যায়ই তাঁকে ফোন করেছিলেন। সেই কথা অনুযায়ীই শনিবার পার্থদার বাড়িতে যাওয়া। কিন্তু পার্থদার কোনও আত্মীয়ের মৃত্যুজনিত কারণে দেখা হয়নি। তবে ফোনে পার্থদার সঙ্গে সময় ঠিক হওয়ার কারণেই সেই সময়ে গিয়েছিলেন বলে দাবি করেছেন কুণাল ঘোষ।
ফিরহাদ হাকিমের মন্তব্যের জবাব
শনিবার ফিরহাদ হাকিম বলেছিলেন কুণাল ঘোষ মন্ত্রিসভার সদস্য নন। এব্যাপারে কুণাল ঘোষ এদিন বলেন, সেটা তিনি জানেন। তাঁকে মনে করিয়ে দেওয়ারও কোনও প্রয়োজন নেই। দলের সৈনিক হলেও মন্ত্রী নন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে দল করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কেই তিনি বলেছেন, বিধানসভা কিংবা লোকসভায় তিনি দাঁড়াবেন না, মন্ত্রী হবেন না। কেই যেন তাঁকে মনে করিয়ে না দেন তিনি মন্ত্রী নন। কিন্তু আনুগত্যের পরীক্ষা দিয়েছেন, জেলে বসেও সাংসদপদের মাইনে থেকে তৃণমূলকে চাঁদা দিয়েছেন।












Click it and Unblock the Notifications