শুভেন্দুকে বাঁচাতেই সিবিআইয়ের সঙ্গে সেটিং, দিলীপকে নিশানায় কোন ইঙ্গিত কুণালের
শুভেন্দুকে বাঁচাতেই সিবিআইয়ের সঙ্গে সেটিং, দিলীপকে নিশানায় কোন ইঙ্গিত কুণালের
শুভেন্দু অধিকারীকে গ্রেফতারি থেকে বাঁচােত দিলীপ ঘোষরা সিবিআইয়ের সঙ্গে সেটিং করেছে। এমনই বিস্ফোরক দাবি করেছেন টিএমসি নেতা কুণাল ঘোষ। কুণালের অভিযোগ যে দুর্নীিত কণ্ডের কথা বলে বিজেপি বারবার টিএমসিকে নিশানা করেছে সেই দুর্নীতিতে যুক্ত ছিলেন শুভেন্দু অধিকারী। সারদাকাণ্ডে এখনো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি কেন। প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ।

দিলীপের সেটিং তত্ব
বিজেপির সর্ব ভারতীয় সহ সভপতি দিলীপ ঘোষ বরিবার দাবি করেছেন আগের সরকারের সময় সিবিআইয়ের সঙ্গে সেটিং করে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কোথাও কোনও কিছু ঘটলেই বারবার তিিন সিবিআই তদন্তের দাবি জানাতেন। কিন্তু দিল্লিতে সরকার বদলের কারণে তাঁর সব পরিকল্পনাই ভেস্তে গিয়েছে। সিবিআই এখন বুমেরাং হয়ে গিয়েছে তাঁর কাছে। দিলীপ ঘোষ অভিযোগ করেছেন,'গত কয়েকবছর ধরে বাংলায় সিবিআই-এর সঙ্গে সেটিং করা হয়েছিল। অর্থমন্ত্রক বুঝতে পেরে ইডি-কে পাঠিয়েছে। যাঁরা সেটিং করেছেন, তাঁরা এখন বলছেন ইডি কেন? কারণ এই কুকুরটা পোষ মানবে না, কামড়াবে। তবে অসুখ অনুযায়ী ওষুধ কম হয়ে যাচ্ছে।'

পাল্টা তোপ কুণালের
এদিকে আবার দিলীপ ঘোষকে পাল্টা নিশানা করেছেন কুণাল ঘোষ। তিিন বলেছেন, কেন্দ্রে তো ওনারই রয়েছেন,সিবিআইয়ের সঙ্গে সেটিং হবে কীভাবে। আসলে শুভেন্দুকে বাঁচাতে বিজেপিই সেটিং করে রেখেছে সিবিআইয়ের সঙ্গে। সারদাকাণ্ডে শুভেন্দুর নাম থাকলেও কেন তাঁকে গ্রেফতার করা হচ্ছে না। বিশেষ করে সুদীপ্ত সেন িনজে যখন অভিযোগ জািনয়েছেন তার পরেও কেন গ্রেফতার করা হচ্ছে না শুভেন্দু অধিকারীকে। বারবার তাঁকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। আর পুরোটাই হচ্ছে সিবিআইয়ের সঙ্গে সেটিং করে। কেন শুভেন্দু অধিকারীকে এফআইআরের বাইরে রাখা হয়েছে প্রশ্ন তুলেছেন কুণাল।

দিলীপের সঙ্গে শুভেন্দুর সংঘাত
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে দিলীপের গুরুত্ব কমেছে। মেদিনীপুরে িনজের দাপট দেখিয়ে শাহদের মন জয় করেছেন শুভেন্দু। দিলীপের গুরুত্ব হারােনার ঘটনা নজর টেনেেছ রাজনৈতিক মহলের। শুভেন্দু দফায় দফায় দিল্লি সফর করে, শাহের কাছে দরবার করে মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বঙ্গ বিজেপিতে শুভেন্দুর এই বাড়তি গুরুত্ব যে অনেক আদি বিজেপির না পসন্দ সেটা প্রকট হতে শুরু করেছিল। তারপরেই দিলীপকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে সর্বভারতীয় সহ সভাপতি পদে বসানো হয়। এই পদের তেমন ক্ষমতা নেই একেবারেই আলঙ্কারিক পদ।

শুভেন্দুর বিরুদ্ধে আক্রমণ
শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে বারবারই সরব হয়েছে টিএমসি। কেন সারদাকাণ্ডে ছাড় দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন তুলেেছন তাঁরা। কুণাল ঘোষ বিশেষ করে শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবি জািনয়েছেন।এদিকে শুভেন্দু অধিকারীর ভাইদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ। শুভেন্দু অধিকারীকে বারবার নিশানা করা হয়েছে। তঁাকে একাধিক কর্মসূচিতে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications