বিজেপি-সিবিআই এক যোগে কাজ করছে, রামপুরহাট তদন্তে নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ

বিজেপি-সিবিআই এক যোগে কাজ করছে, রামপুরহাট তদন্তে নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ

বিজেপি-সিবিআই এক যোগে কাজ করছে। সিবিআই তদন্ত শুরু হতেই তীব্র নিশানা তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের। আজ থেকেই তদন্ত শুরু করেছে সিবিআই। রামপুরহাট হাসপাতালে গিয়ে বয়ান নিতে শুরু করেছেন তদন্তকারী আধিকারীকরা। তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। বগটুই গ্রামেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

বিজেপিকে নিশানা কুণাল ঘোষের

বিজেপিকে নিশানা কুণাল ঘোষের

হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয়েছে রামপুরহাটের বগটুই গ্রামে। রামপুরহাটের সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত জানিয়েছেন বিরোধীরা। তাঁরা অভিযোগ করেছিলেন এই ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করবে রাজ্য সরকার গঠিত সিট। সিবিআই তদন্তের এই নির্দেশকে প্রথম থেকেই তীব্র নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি অভিযোগ করেছেন বিজেপি-সিবিআই এক যোগে কাজ করছে। সিবিআইকে তদন্তে প্রভাবিত করছে বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য সিবিআই আধিকারীকদের বিেশষ নিরাপত্তার বন্দোবস্ত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

গুজরাত দাঙ্গার কথা মনে করালেন কুণাল

গুজরাত দাঙ্গার কথা মনে করালেন কুণাল

বিজেপি রামপুরহাটের ঘটনা নিয়ে বেশি বাড়াবাড়ি করছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলছেন দোষীরা শাস্তি পাবে। একের পর এক পদক্ষেপ করেছেন। তখন অকারণে বিজেবি এই নিয়ে রাজনীতি করছে। তাঁরা ভুলে গিয়েছেন গুজরাত দাঙ্গার কথা। সেসময় অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ করাতে হয়েছিল মোদীজিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেকথা মনে করাতে হয়নি। তিনি নিজেই পদক্ষেপ করেছেন।

বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ

বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ

বগটুই গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন এর নেপথ্যে বড় কোনও ষড়যন্ত্র রয়েেছ। কুণাল ঘোষ কিন্তু রামপুরহাটের ঘটনা নিয়ে প্রথমে দাবি করেছিলেন এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। সেদিনই ঘণ্টা খানেক পড়ে তিনি দাবি করেন এতে বড় কোনও রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। কুণাল ঘোষের দাবি বাইরে থেকে লোক এনে রাজনৈতিক সন্ত্রাস চালানো হয়েছে। পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে মমতা সরকারকে বদনাম করার জন্য।

বগটুই খুনের অস্ত্র উদ্ধার

বগটুই খুনের অস্ত্র উদ্ধার

আজই সিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবার ঘটনা স্থল থেকে একাধিক অস্ত্র উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে সিবিআই অনুমান করছে হাসুয়া অথবা শাবল দিয়ে কুপিেয় খুন করে পুড়িেয় মারা বয়েছে গ্রামবাসীদের।ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেই সঙ্গে ঘটনাস্থলের ভিডিওগ্রাফিও করেছেন তদন্তকারী আধিকারীকরা।ষ এই ঘটনায় মূল অভিযুক্ত এনামুল হোসেনকেও হেফাজতে নিয়েছে সিবিআই। আজই প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+