শুভেন্দুর কাছে গুপ্তধন ছিল! পার্থ-কাণ্ডে ‘যকের ধন’ উদ্ধারের পর বিস্ফোরক কুণাল

শুভেন্দুর কাছে গুপ্তধন ছিল! পার্থ-কাণ্ডে ‘যকের ধন’ উদ্ধারের পর বিস্ফোরক কুণাল

শিক্ষক নিয়োগ দুর্নীতি-কাণ্ডে রাজ্যের সদ্য প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে জেরা করা হচ্ছে। তাঁর ঘনিষ্ঠের বাড়ি থেকে মিলছে একের পর এক অর্থ ভাণ্ডার। ইতিমধ্যে তাঁরে সমস্ত সরকারি ও দলীয় পদ থেকে অপসারিত হতে হয়েছে। এরপর তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

শুভেন্দু অধিকারীকে একহাত নিলেন কুণাল ঘোষ

শুভেন্দু অধিকারীকে একহাত নিলেন কুণাল ঘোষ

পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে নগত ২১ কোটি ৯০ লক্ষ টাকা, ৫৪ লক্ষ টাকা বিদেশি মুদ্র ও বিপুল পরিমাণ গয়না-গাটি উদ্ধারের পর বেলঘরিয়ায়র ফ্ল্যাট থেকেও উদ্ধার হয় ২৭ কোটির বেশি টাকা, আরও সোনাদানা। এই অবস্থায় পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিতে বাধ্য হয় তৃণমূল। কিন্তু তৃণমূল শুধু পদ থেকে অপসারিত করে দায় এড়াতে পারে না বলে অভিযোগ ওঠে। ফলত, তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আছড়ে পড়তে থাকে। এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নিলেন তৃণমূল মুখপাত্র।

পার্থর পাল্টা শুভেন্দুকে নিশানা তৃণমূল মুখপাত্রের

পার্থর পাল্টা শুভেন্দুকে নিশানা তৃণমূল মুখপাত্রের

শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের একের পর এক বাক্যবাণে বিদ্ধ করছেন। শুভেন্দু অধিকারীও পাল্টা দিচ্ছেন। এবার যখন তৃণমূলের সদ্য প্রাক্তন মহাসচিবের ঘাড়ে বিরাট দুর্নীতির বোঝা চেয়েছে, যার দায় বর্তাচ্ছে তৃণমূলের উপরও, তার কাউন্টার করতে সেই শুভেন্দু অধিকারীকেই নিশানার রাস্তা নিলেন কুণাল ঘোষ।

শুভেন্দুর বাড়িতেও এজেন্সি গেলে গুপ্তধন পেত!

শুভেন্দুর বাড়িতেও এজেন্সি গেলে গুপ্তধন পেত!

কুণাল ঘোষ টুইট করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন। তিনি অভিযোগ করেন, শুভেন্দুর বাড়িতেও এজেন্সি গেলে গুপ্তধন পেত। তাঁর এই অভিযোগ নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপি পাল্টা দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে। পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবাবের অবদানের কথা উল্লেখ করে তৃণমূলকে পাল্টা দেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।

শুভেন্দুকে নিশানায় টুইটারে বিস্ফোরক কুণাল

শুভেন্দুকে নিশানায় টুইটারে ঠিক কী পোস্ট করেছিলেন কুণাল ঘোষ? কুণাল ঘোষটুইটারে লেখেন- শুভেন্দুকে নিয়ে কিছু গুরুতর অভিযোগ আসছিল বলেই ওকে একাধিক জেলার পর্যবেক্ষক পদ থেকে সরায় অভিষেক। তথ্য আসা শুরু হয়েছিল। বাঁচতে ও দলবদল করে। এজেন্সি গেলে গুপ্তধন পেত। চোর তোলাবাজ শুভেন্দু সেসব রাগেই অভিষেককে আক্রমণ করে। নারজা-সারদাতে ওর গ্রেফতার চাই। বিজেপি চোরকে বাঁচাচ্ছে।

শুভেন্দু বাঁচতে বিজেপিতে গিয়েছেন: কুণাল

শুভেন্দু বাঁচতে বিজেপিতে গিয়েছেন: কুণাল

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের অভিযোগ মতো, তৃণমূলে থাকাকালীন একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তাই তাঁকে জেলা পর্যবেক্ষকরে পদ থেকে অপসারণ করেছিলেন অভিষকে বন্দ্যোপাধ্যায়। সেই সময় থেকেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক তথ্য সামনে এসেছিল। এছাড়া সারদা-নারদ তো ছিলই। তাই শুভেন্দু বাঁচতে বিজেপিতে গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+