অগ্নিপরীক্ষা দিতে হবে? তৃণমূল কর্মী হিসাবে থাকার চেষ্টা করব! ডেরেককে কটাক্ষ করে তোপ কুণালের
Kunal Ghosh: আগেই তো বলেছিলাম মুখপাত্র এবং রাজ্য সম্পাদক পদে থাকতে চাই না। রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে কী প্রমাণ করতে চাইলেন? পদ থেকে অপসারণের পরেই প্রশ্ন কুণাল ঘোষের। এমনকি নাম না করে ডেরেক ও ব্রায়েনকেও এদিন 'ক্যুইজ মাস্টার' বলেও কটাক্ষ করেন।
তবে আগামীদিনে তৃণমূলের সাধারণ কর্মী এবং সৈনিক হিসাবে আছি, আগামিদিনেও কর্মী হিসাবেও থাকার চেষ্টা করব বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কুণাল ঘোষ। আর এহেন মন্তব্য নিয়ে শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক তরজা। কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, 'জেলখাটা আসামীর আজ চাকরি চলে গেছে'।

উত্তর কলকাতায় অগ্নিবীণা ক্লাবে রক্তদান অনুষ্ঠানে এদিন যোগ দেন কুণাল ঘোষ। সেই মঞ্চে ছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। আর সেখান থেকেই ঘটনার সূত্রপাত। ওই মঞ্চে কুণাল ঘোষ প্রাক্তন তৃণমূল নেতার প্রশংসা করেন।
বলেন, তাপসদার দরজা সব মানুষের জন্য সব সময়ে খোলা থাকে। দুর্ভাগ্য, আমরা রাজনীতির ময়দানে তাপসদাকে এখন উলটো দিকে পাচ্ছি। প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে আমি তাপস দাকে জনপ্রতিনিধি হিসেবে এক ইঞ্চিও পিছনে রাখতে পারব না। এমনকি যোগ্য প্রার্থী বলেও মন্তব্য করেন। যা মোটেই ভালো চোখে নেয়নি তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
এরপরেই রাজ্য সম্পাদক পদ থেকে কুণাল ঘোষকে অপসারণের কথা জানানো হয়। এমনকি তাঁর মন্তব্য দলের নীতির বিরোধী বলেও বিজ্ঞপ্তিতে জানান ডেরেক ও ব্রায়েন। এরপরেই এই ইস্যুতে মুখ খোলেন কুণাল ঘোষ। বলেন, মুখপাত্র এবং রাজ্য সম্পাদক পদে থাকতে চাই না আগেই জানিয়েছিলাম।
এমনকি আমার সোশ্যাল মিডিয়াতেও এই পোস্টের উল্লেখ নেই। আর সেই পদ থেকে সরিয়ে কী প্রমাণ 'ক্যুইজ মাস্টার' করতে চাইলেন তা নিয়ে প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। এমনকি যারা এই সিদ্ধান্ত নেন তাঁদেরকে মহান ব্যক্তি বলেও কটাক্ষ ছুঁড়ে দেন। বলেন, ওনারা মহান ব্যক্তি। ইশ্বর তাঁদের মঙ্গল করুক।
#WATCH कोलकाता: TMC नेता कुणाल घोष ने कहा, "मैंने कुछ दिन पहले ही प्रवक्ता के पद के साथ-साथ महासचिव के पद से भी इस्तीफा दे दिया था और मैंने अपने 'एक्स' हैंडल से वह पहचान हटा ली है, इसलिए इस प्रेस विज्ञप्ति का कोई मतलब नहीं है कि वे मुझे संयुक्त सचिव के पद से हटा रहे हैं... मैं… https://t.co/zCdrAziLom pic.twitter.com/GudhAWdQnV
— ANI_HindiNews (@AHindinews) May 1, 2024
পাশাপাশি যে মঞ্চে এদিন তাপস রায়ের সঙ্গে দেখা হয় সেটি অরাজনৈতিক একটা মঞ্চ ছিল বলেও মন্তব্য করেন কুণাল। তেমন একটি মঞ্চে তাপস রায়ের সঙ্গে মারামারি তো করব না! এমনকি সেখানে দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন বলেও জানান কুণাল। এরপরেও সিদ্ধান্ত কীভাবে? প্রশ্ন কুণালের।
তাঁর কথায়, বারবার কী নিচুতলার কর্মীদের অগ্নী পরিক্ষা দিতে হবে। রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন উঠবে? এমনকি দলের এই সিদ্ধান্ত বিরোধীদের সাহায্য করবে বলেও কটাক্ষ কুণালের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications