Lok Sabha Election: কমিশনকে দখলের চেষ্টা করছে বিজেপি, রাজীব সরতেই বললেন কুণাল, স্বাগত জানালেন বিরোধীরা
Lok Sabha Election 2024: ভোট ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। রাজ্য পুলিশের ডিজি পদ থেকে সরিয়ে দেওয়া হল রাজীব কুমার। নির্বাচন সংক্রান্ত কোনও কাজে তিনি যুক্ত থাকতে পারবেন না বলেও কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি সহ বিরোধী দলগুলি।
যদিও নিজেদের স্বার্থে কেন্দ্রীয় সংস্থাকে বিজেপি ব্যবহার করছে বলে তোপ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর তা নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। একাধিক ইস্যুতে আজ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন কুণাল ঘোষ। আর সেখানেই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত (Lok Sabha Election 2024) নিয়ে বার্তা দেন।

বলেন, নিজেদের স্বার্থে বিজেপি বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে। তারই প্রতিফলন এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে বলে দাবি তৃণমূল মুখপাত্রের। তাঁর কথায়, ইতিমধ্যে এজেন্সিগুলিকে দখল করে নিয়েছে বিজেপি। এই ধরনের প্রতিষ্ঠানগুলিকেও এখন দখল করতে চাইছে। এই বিষয়ে ভোটের মুখে প্রধানমন্ত্রী যেভাবে কমিশনার পদে নিয়োগ করেছেন তা উল্লেখ করেন কুণাল ঘোষ।
#WATCH | Election Commission removes the Director General of Police (DGP) of West Bengal, ahead of Lok Sabha Elections 2024.
— ANI (@ANI) March 18, 2024
TMC leader Kunal Ghosh says, "We have seen that the BJP is trying its best to grab different organisations including ECI. They have taken over the… pic.twitter.com/TThBcMRaln
বলেন, নির্বাচন কমিশনে বিচারবিভাগের শীর্ষ প্রতিনিধিকে সরিয়ে বিজেপি নিজেদের লোককে বসানোর ব্যবস্থা করেছে। একটা নির্দিষ্ট অ্যাজেন্ডা নিয়ে বিজেপি কাজ করছে। বলেও দাবি তৃণমুল নেতার। শুধু তাই নয়, যেভাবে ডিজিকে সরানো হল তাতে এই ধরনের সংস্থাকে দখল করে নিজের স্বার্থে ব্যবহার করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও মত শাসকদলের। যদিও ডিজি পদে রাজীব কুমারের অব্যাহতি প্রত্যাশিত বলেই পালটা মন্তব্য করেছেন বিজেপি নেতা তথা রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্য।
তিনি বলেন, রাজীব কুমারের নিয়োগ নিয়ে একাধিক প্রশ্ন এবং বিতর্ক আছে। শুধু তাই নয়, তাঁকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস যাবতীয় ভাবনা সাজিয়ে ছিল বলেও তোপ বিজেপি নেতার। তবে ম্যাক্রো লেভেল নয়, বিষয়টি মাইক্রো লেভেলে নিয়ে যেতে হবে বলে মন্তব্য শমীক ভট্টাচার্যের।
জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বামনেতা সুজন চক্রবর্তীও। তাঁর দাবি, রাজ্যের একাধিক থানায় এমন রাজীব কুমারের মতো অফিসার আছে। সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করতে হলে সেই সমস্ত অফিসারদেরও সরাতে হবে বলে এদিন মন্তব্য করেছেন দমদম লোকসভা কেন্দ্রের বামপ্রার্থী সুজন চক্রবর্তী।
IPS officer Vivek Sahay appointed as the next DGP of West Bengal after the Election Commission today removed the DGP of West Bengal. pic.twitter.com/i7AU1fgfVj
— ANI (@ANI) March 18, 2024
যদিও এই বিতর্কের মধ্যেই নয়া ডিজি পেল বাংলা। বেশ কয়েকটি নামের মধ্যে ডিজি হিসাবে বিবেক সহায়কেই নিয়োগ করেছে কমিশন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications