Kunal Ghosh: দলের পদ খুইয়েছেন, এবার প্রচার তালিকা থেকেও বাদ পড়ল কুণাল ঘোষের নাম
তাপস রায়ের সঙ্গে একমঞ্চে থেকে বিতর্কিত মন্তব্যের জেরে দলের রোষের মুখে কুণাল ঘোষ। গতকালই তাঁকে পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল। এবার লোকসভা ভোটের প্রচারের তালিকা থেকেও বাদ দিয়ে দেওয়া হল তাঁর নাম। গতকাল তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে।
সামনেই এগিয়ে আসছে দক্ষিণবঙ্গে ভোট। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভোট রয়েছে আগামী ৭ মে। তার আগে ভোটের উত্তাপ চড়তে শুরু করেছে। ইতিমধ্যেই রাজ্যে পঞ্চমদফার ভোটের প্রচারকদের তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় নাম নেই কুণাল ঘোষের। তাতে ৪০ জন নেতা নেত্রীর নাম রয়েছে।

মে দিবসের দিন উত্তর কলকাতার একটি রক্তদান উৎসবে অতিথি হয়ে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ও। সেই অনুষ্ঠানের মঞ্চেই তাপস রায়কে নিয়ে এমন কিছু কথা কুণাল ঘোষ বলেছিলেন তারপরেই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় দল। এবং সেই অনুষ্ঠানেক কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করে দল।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক পদে ছিলেন তিনি। দল পদ থেকে সরিয়ে দেওয়ার পরেই কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিেয় একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন কুণাল ঘোষ। তিনি নিজেকে তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী বলে দাবি করেছেন। এবং ভবিষ্যতে দলের সাধারণ সৈনিক হওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।
এদিকে পদ থেকে সরিয়ে দেওয়ার পরেই নিয়োগ দুর্নীতি নিয়ে প্রকাস্যে মুখ খুলেছেন কুণাল ঘোষ। তিনি অভিযোগ করেছেন চাকরি দুর্নীতিতে িযনি জড়িত তিনি এখনও মন্ত্রিসভায় রয়েছেন। কুণাল ঘোষের এই মন্তব্যের পরেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কে সেই ব্যক্তি যিনি নিয়োগ দুর্নীতিতে জড়িত রয়েছেন। পার্থর পর কার দিকে ইঙ্গিত করলেন কুণাল ঘোষ। এদিকে তাপস রায় কুণাল ঘোষের এই মন্তব্যকে সমর্থন জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য তাপস রায় তৃণমূল কংগ্রেসে থাকাকালীনও দুর্নীতি নিয়ে প্রকাশ্যে সরব হয়েছিলেন।
তাঁকে নিয়ে দলের একের পর এক সিদ্ধান্তে যে একটু ভেঙেই পড়েছেন তৃণমূল কংগ্রেস নেতা সেটা বোঝাগেল বৃহস্পতিবার। রাস্তায় বেরিয়ে নিজের অনুগামীদের পাশে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন কুণাল ঘোষ। তিনি বলেন পদে নয় পথে আছি। দলের সাধারণ কর্মী হয়ে কাজ করে যাব। তবে মমতাদি এবং অভিষেক একদিন সব বুঝবেন বলে মন্তব্য করেছেন কুণাল ঘোষ।
সূত্রের খবর কুণালকে পদ থেকে সরানোর নেপথ্যে নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের করা হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সেটা কতটা সত্যি তা স্পষ্ট নয়। তবে গত কয়েক দিনে কুণাল ঘোষকে নিযে একটি মন্তব্য করতেও শোনা যায়নি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে।












Click it and Unblock the Notifications