ছেলের জামিনের আর্জি নিয়ে হাই কোর্টে কুণালের মা

সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে এখন কারাগারে সাংসদ কুণাল ঘোষ। বৃহস্পতিবার কুণালবাবুর মা আদালতে যে আবেদন জানিয়েছেন, তাতে বলা হয়েছে যে, ছেলে গভীর ষড়যন্ত্রের শিকার। তাই আসল তথ্য বের করে আনতে হস্তক্ষেপ করুক হাই কোর্ট। ছেলেকে জামিন দেওয়া হোক।
প্রসঙ্গত, এর আগে কুণাল ঘোষ বারবার বলেছেন, বিচারের নামে প্রহসন চলছে। যে কোনও অজুহাতে তাঁকে কারাগারে আটকে রাখাটাই রাজ্য সরকারের লক্ষ্য। এর প্রতিবাদে দু'দফায় অনশনও করেছেন তিনি।












Click it and Unblock the Notifications