সিপিএম বিধায়ক সুজনের সঙ্গে সাক্ষাৎ কুণালের, রাজনৈতিক মহলে চড়ছে জল্পনার পারদ

কয়েকদিন আগেই মমতা বন্যোৎ পাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে চার ঘণ্টা বৈঠক সেরে এসেছেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। সোমবার সেই কুণাল ঘোষই বিধানসভায় সুজন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করলেন।

কয়েকদিন আগেই মমতা বন্যোৎ পাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে চার ঘণ্টা বৈঠক সেরে এসেছেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। সোমবার সেই কুণাল ঘোষই বিধানসভায় সুজন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করলেন। শুধু সাক্ষাৎই করলেন না, দেড়ঘণ্টা বিধানসভায় কক্ষে রুদ্ধদ্বার বৈঠক হল সুজন-কুণালের। তারপরই থেকেই জল্পনার পারদ চড়েছে রাজনৈতিক মহলে।

সিপিএম বিধায়ক সুজনের সঙ্গে সাক্ষাৎ কুণালের, জল্পনা তুঙ্গে

বিধানসভায় সুজন চক্রবর্তীর সঙ্গে বৈঠক করলেন সারদা-কাণ্ডে অভিযুক্ত সাংসদ কুণাল ঘোষ। সোমবার বিধানসভায় বাম পরিষদীয় দলনেতার ঘরে এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে উত্তাপ চরমে ওঠে। রাজনৈতিক মহলে শুরু হয়ে যায় নানা জল্পনা। কিন্তু কী কারণে এতদিন পর সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীর সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন কুণাল?

সে প্রশ্নের উত্তর এখনও অজানাই। সোমবার বিকেলে সুজন চক্রবর্তীর ঘরে যান কুণাল। তাদের মধ্যে প্রায় দেড় ঘণ্টা বৈঠক চলে। সুজনবাবু বলেন, তাঁকে এদিন ফোন করেছিলেন কুণাল। তিনি সাক্ষাৎ করতে চান। তারপরই বিধানসভায় তাঁদের সাক্ষাতের সময়ে ঠিক হয়।

কুণাল ঘোষ বলেন, নিছকই সৌজন্য সাক্ষাৎ ছিল তাঁদের। এই সাক্ষাতের মধ্যে অন্য কোনও উদ্দেশ্য নেই। বিশেষ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি নবজাগরণ মঞ্চ নামে একটি সংগঠন তৈরি করেছেন কুণাল ঘোষ। তা নিয়ে কথা বলতেই এদিন সুজনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+