মমতা-কুণাল সাক্ষাতে জোর জল্পনা! চার ঘণ্টার রূদ্ধদ্বার বৈঠক কালীঘাটের বাড়িতে
বছর পাঁচেক অদেখার পর শেষ দেখা হয়েছিল সংসদের সেন্ট্রাল হলে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ সেদিন মুখোমুখি হতেই মুহূর্তে কেটে গিয়েছিল সব গুমোটভাব।
বছর পাঁচেক অদেখার পর শেষ দেখা হয়েছিল সংসদের সেন্ট্রাল হলে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ সেদিন মুখোমুখি হতেই মুহূর্তে কেটে গিয়েছিল সব গুমোটভাব। একেবারেই স্বাভাবিক আলাপচারিতায় ফিরে এসেছিল পুরনো দিনের কথা। তার এক বছর পর ফের দেখা। এবার মমতা বন্যোয় পাধ্যায়ের কালীঘাটের বাড়িতে।

লোকসভা নির্বাচনে যখন তৃণমূল জোর ধাক্কা খেয়েছে, রাজ্যে উত্থান হয়েছে বিজেপির, তখন পুরনো নেতা-কর্মীদের ফিরিয়ে আনতে বার্তা দিয়েছেন মমতা বন্যো উপাধ্যায়। এই পরিস্থিতিতে অপ্রত্যাশিতভাবে এদিন কুণাল ঘোষ কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান। প্রায় চারঘন্টা মুখোমুখি বৈঠক হয়ে বলে সূত্রের খবর।
তবে বৈঠকের বিষয় কী ছিল, তা নিয়ে মুখ খোলেননি কোনও পক্ষই। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার আগে কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একপ্রস্থ বৈঠক সারেন। তারপর তিনি যান হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আবার কুণাল ঘোষ যান অভিষেকের সঙ্গে দেখা করতে।
মমতা বন্যো সপাধ্যায়ের বাড়িতে যাওয়া এবং দু-দুবার অভিষেকের সঙ্গে দেখা করা নিয়ে জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে। এই বৈঠক প্রসঙ্গে কুণাল ঘোষ জানান, আমি তৃণমুলে ছিলাম, তৃণমুলেই আছি। এর আগেও বহুবার বলেছি। তৃণমূলের পুরনো সৈনিক আমি, সেই হিসেবেই দেখা করতে এসেছিলাম। তিনি বিষয়টি এড়িয়ে গেলেও জল্পনা কিন্তু থামছে না। প্রশ্ন উঠেছে, তবে কি দলের প্রতিকূল অবস্থায় কুণাল ঘোষকে ফের ফিরিয়ে আনা হচ্ছে, নাকি এই সাক্ষাতের পিছনে রয়েছে অন্য কোনও কারণ।
উল্লেখ্য, এর আগে সংসদের সেন্ট্রাল হলে শেষবার যখন কুণাল ঘোষের সঙ্গে দেখা হয়েছিল, কাছে ডেকে নিয়েছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলছিলেন, 'কুণাল, কতদিন পর তোমার সঙ্গে দেখা, এসো।' কুণাল ঘোষ বলে ওঠেন, 'হ্যাঁ, দিদি অনেক দিন পর। পাঁচ বছর।' মমতা বলেন, 'পাঁচ বছর, অনেক দিন। এতদিনে একটা বাচ্চাও বড় হয়ে যায়।' এরপর কুণাল সেদিন প্রণাম করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই বসে গল্পগুজব করেন কুণাল ঘোষ। কথা হয় অন্যান্যদের সঙ্গেও। তারপর আবার দেখা, এবার সাক্ষাৎ নিয়ে অন্যরকম জল্পনা থেকেই যাচ্ছে।












Click it and Unblock the Notifications