বিজেপিতে আরও ভাঙনের ইঙ্গিত, কারা কারা ‘ওয়েটিং’-এ রয়েছেন জানালেন কুণাল

“কেউ দিলীপ ঘোষের সঙ্গে থাকুন, কেউ শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকুন, কেউ সুকান্ত মজুমদারের সঙ্গে থাকুন। বিজেপিতে থেকে আমাদের খবর দিতে থাকুন।”

ইতিমধ্যে বিজেপির ছ-জন বিধায়ক যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূলে এসেছেন বিজেপির দুই সাংসদ। রবিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বিধায়ক সুমল কাঞ্জিলালের তৃণমূলে যোগদানের পর আরও ভাঙনের আভাস দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি সাফ জানিয়ে দিলেন, কারা তৃণমূলে যোগদানের ওয়েটিং লিস্টে রয়েছেন।

বিজেপিতে ফাটল আরও চওড়া হবে

বিজেপিতে ফাটল আরও চওড়া হবে

রবিবারই কুণাল ঘোষ বলেছিলেন, আরও ১৩ জন বিধায়ক লাইনে আছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দরজা খোলার কথা। রবিবার সেই দরজা খুলেচে পঞ্চায়েত ভোটের আগে। ফলে বিজেপিতে ফাটল যে আরও চওড়া হবে তার আভাস দেন তিনি।

১৩-র উপরে কতজন, বলতে পারবেন অভিষেক

১৩-র উপরে কতজন, বলতে পারবেন অভিষেক

এদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন ন্যূনতম ১৩ বিধায়ক। ১৩-র উপরে কতজন, সেটা বলতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই। সেইসঙ্গে ৬ জন সাংসদও অপেক্ষায় রয়েছেন বলে জানান তিনি।

বিজেপিতে থেকে আমাদের খবর দিতে থাকুন

বিজেপিতে থেকে আমাদের খবর দিতে থাকুন

কুণাল ঘোষ জল্পনা বাড়িয়ে আরও বলেন, যাঁরা অপেক্ষায় রয়েছেন, তাঁদের আমরা বলেছি, যতক্ষণ না অনুমোদন হচ্ছে আপনারা বিজেপিতে সক্রিয় থাকুন। কেউ দিলীপ ঘোষের সঙ্গে থাকুন, কেউ শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকুন, কেউ সুকান্ত মজুমদারের সঙ্গে থাকুন। বিজেপিতে থেকে আমাদের খবর দিতে থাকুন।

কুণাল ঘোষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুকান্ত

কুণাল ঘোষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুকান্ত

কুণাল ঘোষের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভপাতি সুকান্ত মজুমদার বলেন, তৃণমূলের এখন এমন দৈন্যদশা যে বিরোধী দল থেকে বিধায়ক, সাংসদ খুঁজতে হচ্ছে। যদি তর্কের খাতিরে ধরেই নিই, ১৩ নজন বিধায়ক ও ৬ জন সাংসদ বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছেন, তবু নেতাদের জেলযাত্রা কি তিনি আটকাতে পারবেন?

এখন পর্যন্ত ৬ জন বিধায়ক বিজেপি ছে়ড়েছেন

এখন পর্যন্ত ৬ জন বিধায়ক বিজেপি ছে়ড়েছেন

সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। একুশের বিধানসভা নির্বাচনের পর এখন পর্যন্ত ৬ জন বিধায়ক বিজেপি ছে়ড়েছেন। এই তালিকায় সবার প্রথমে যে নাম উঠে আসে তা হল একদা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়ের।

মুকুলের পথ ধরে একে একে বিজেপি ছাড়েন যাঁরা

মুকুলের পথ ধরে একে একে বিজেপি ছাড়েন যাঁরা

মুকুল রায়ের পথ ধরে একে একে বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় বসু, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকুমার কল্যাণী। সবশেষে যোগ দিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।

বিজেপি ৭৭ থেকে ৬৯, তৃণমূল ২১৩ থেকে ২২১

বিজেপি ৭৭ থেকে ৬৯, তৃণমূল ২১৩ থেকে ২২১

একুশের বিধানসভা নির্বাচনের পর বিজেপির ৬ জন বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন তার ফলে বিজেপির বিধায়ক সংখ্যা বর্তমানে নেমে এসেছে ৬৯-এ। নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকারের বিধায়ক নির্বাচিত হওয়ার পরই পদত্যাগ করায় বিজেপি ৭৭ থেকে কমে দাঁড়িয়েছিল ৭৫। তা থেকে ৬ কমে ৬৯ হয়েছে। আর তৃণমূলের পরিষদীয় সদস্য সংখ্যা ২১৩ থেকে বেড়ে ২২১-এ পৌঁছে গিয়েছে রাজ্য বিধানসভায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+