শুভেন্দুকে হাতকড়া পরাতে কুণালের ভরসা সুদীপ্ত সেনের চিঠি, টুইট করে 'সহযোগী'কে নিয়েও সরব
সারদা কাণ্ডে (saradha scam) রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) গ্রেফতারির দাবি তুললেন তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (kunal ghosh)। এব্যাপারে তিনি জেলে বসে লেখা সুদীপ্ত সেনের চিঠির ক
সারদা কাণ্ডে (saradha scam) রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) গ্রেফতারির দাবি তুললেন তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (kunal ghosh)। এব্যাপারে তিনি জেলে বসে লেখা সুদীপ্ত সেনের চিঠির কথা উল্লেখ করেছেন (এই চিঠির সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া)।

শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরে চিঠি সামনে
গত ডিসেম্বরে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন। তারপরেই জেলা থেকে লেখা সারদা কর্তা সুদীপ্ত সেনের সেই চিঠির কথা সামনে আসে। চিঠিটি সুদীপ্ত সেন লিখেছিলেন রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী এবং সিবিআই-এর ডিরেক্টরের উদ্দেশে। এই চিঠিতে সুদীপ্ত সেন, শুভেন্দু অধিকারী ছাড়াও সিপিএম নেতা বিমান বসুর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেছিলেন। সুদীপ্ত সেনের নিশানায় ছিলেন রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতারাও।

টাকা নিয়েছিলেন শুভেন্দু ও তাঁর সহযোগী রাখাল
এদিন সকালে করা টুইটে কুণাল ঘোষ অভিযোগ করেছেন, শুভেন্দু অধিকারী প্রচুর টাকা নিয়েছিলেন সুদীপ্ত সেনের কাছ থেকে। এছাড়াও সুদীপ্ত সেন শুভেন্দু অধিকারীর সহযোগী রাখালের নামও বলেছেন। রাখান এই মুহূর্তে হেফাজতে রয়েছেন। কুণাল বলেছেন, পুলি, ইডি, সিবিআই-এর উচিত রাখালকে এব্যাপারে জিজ্ঞাসা করা। আদালত থেকে পাওয়া চিঠির প্রতিলিপির ভিত্তিতেই তাঁর এই দাবি বলেই জানিয়েছেন কুণাল ঘোষ। প্রসঙ্গত উল্লেখ্য সেচ দফতরের প্রতারণা মামলায় রাখালকে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে পুলিশ।

তৃণমূলের অভিযোগ উড়িয়েছেন তুষার-শুভেন্দু
সম্প্রতি দিল্লিতে গিয়ে শুভেন্দু অধিকারী দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। তিনি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের সঙ্গে। বৃহস্পতিবার তিনি সলিসিটার জেনারেল তুষার মেহতার বাড়িতেও যান। সেখানে আধঘন্টা কাটিয়ে বেরিয়ে আসেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে তৃণমূলের অভিযোগ শুভেন্দু অধিকারী বৈঠক করেছেন তুষার মেহতার সঙ্গে। উল্লেখ্য যে তুষার মেহতা সারদা মামলায় সিবিআই-এর আইনজীবী। তবে তুষার মেহতা এবং শুভেন্দু অধিকারী দুজনেই দাবি করেছেন, কোনও বৈঠক সেদিন হয়নি। তুষার মেহতা দাবি করেছে, শুভেন্দু অধিকারী তাঁর বাড়িতে গেলেও, সময় না থাকায় তিনি দেখা করতে পারেননি। এব্যাপারে গত শুক্রবার সলিসিটর জেনারেল তুষার মেহতার অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের তিন সাংসদ।

জেল খাটা আসামীর প্রশ্নের উত্তর দেবেন না
সলিসিটর জেনারেলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে কুণাল ঘোষের দাবি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেই সময় রাজ্যের বিরোধী দলনেতা কুণাল ঘোষকে জেলা খাটা আসামী বলে কটাক্ষ করেছেন। বলেছেনয় সারদায় জেল খাটা আসামীর প্রশ্নের উত্তর তিনি দেবেন না।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস











Click it and Unblock the Notifications