মুকুলকে গ্রেফতারের দাবি তুলে দিলেন কুণাল! নারদ-কাণ্ডে ষড়যন্ত্র-তত্ত্বকে হাস্যকর ব্যাখ্যা
তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পরও সিবিআই-হ্যাপা পিছু ছাড়ল না মুকুল রায়কে। নারদাকাণ্ডে প্রথম গ্রেফতার আইপিএস অফিসার এসএমএইচ মির্জার সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হল মুকুল রায়কে।
তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়ার পরও সিবিআই-হ্যাপা পিছু ছাড়ল না মুকুল রায়কে। নারদাকাণ্ডে প্রথম গ্রেফতার আইপিএস অফিসার এসএমএইচ মির্জার সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হল মুকুল রায়কে। পরদিনই ঘটনার পুনর্গঠন করা হয় মুকুলের বাড়িতে। আর এবার মুকুল রায়কে গ্রেফতারের দাবি তুললেন প্রাক্তন সাংসদ-সাংবাদিক কুণাল ঘোষ।

কী বলছেন মুকুল
রবিবার মির্জাকে নিয়ে সিবিআই মুকুল রায়ের বাড়িতে নারদ-কাণ্ডের পুনর্নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন করার পরই মুকুল রায় বলেন, আমাকে ফাঁসানো হচ্ছে। যে কোনও মূল্যে মেলাইন করতে হবে মুকুল রায়কে। নারদকর্তা যাদের টাকা দিয়েছে, সবই তিনি ভিডিও করে রেখেছেন, আমাকে কোনও ছবিতে দেখা যায়নি যে টাকা নিচ্ছি। যদি কোনও ছবি কেউ দেখাতে পারে, আমাকে যে শাস্তি দেওয়া হবে মাথা পেতে নেব।

কুণাল ঘোষের পাল্টা তোপ
মুকুল রায়ের ষড়যন্ত্র তত্ত্বের পরিপ্রেক্ষিতেই কুণাল ঘোষ পাল্টা তোপ দাগেন। তিনি বলেন, মুকুল রায়ের ষড়যন্ত্র তত্ত্ব হাস্যকর। তিনি এখন বিজেপিতে, আর কেন্দ্রে বিজেপিরই সরকার। কেন্দ্রীয় সংস্থা সিবিআই তদন্ত চালাচ্ছে। তাহলে কে ষড়যন্ত্র করবে।

মির্জার পর মুকুল!
আর মির্জা যে নতুন করে তাঁর নাম আনলেন তাও নয়। আগেই তিনি মুকুল রায়ের নাম নিয়েছেন। এই তত্ত্ব সামনে এসেছে আগেই। মির্জা যে যে ধারায় অভিযুক্ত, তাঁর সঙ্গে ১২০বি ধারা যুক্ত করে অবিলম্বে মুকুল রায়কে গ্রেফতার করা উচিত।

মুকুলের সহযোগিতার আশ্বাস
এদিন মুকুল রায় ফের বলেন, আমি তো আগেই জানিয়েছি। তদন্তে সমস্তরকম সহযোগিতা করব। যতবার ডাকবে ততবার যেতে আমি রাজি সিবিআই দফতরে। তিনি আবার বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। উল্লেখ্য, শনিবারই সিবিআই দফতর নিজাম প্যালেসে মির্জাকে মখোমুখি বসিয়ে জেরা করা হয় মুকুল রায়কে।












Click it and Unblock the Notifications