মমতার সঙ্গে বৈঠকের পর ক্লাব-কেলেঙ্কারিতে সরব কুণাল! সিবিআই-ইডি তদন্তের দাবি

ক’দিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে এসেছেন তাঁর কালীঘাটের বাড়িতে গিয়ে। এবার সেই কুণাল ঘোষই ক্লাব কেলেঙ্কারির অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

ক'দিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে এসেছেন তাঁর কালীঘাটের বাড়িতে গিয়ে। এবার সেই কুণাল ঘোষই ক্লাব কেলেঙ্কারির অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি বলেন, রাজ্যের প্রায় কয়েক হাজার ক্লাবকে দু'লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে বড়সড় দুর্নীতি লুকিয়ে রয়েছে।

মমতার সঙ্গে বৈঠকের পর ক্লাব-কেলেঙ্কারিতে সরব কুণাল! সিবিআই-ইডি তদন্তের দাবি

তিনি মনে করেন, অবিলম্বে এই দুর্নীতির তদন্ত হওয়া উচিত। সিবিআই বা ইডির মতো সংস্থাকে দিয়ে তিনি তদন্ত দাবি করলেন। এর আগেও বিরোধীরা ক্লাবগুলোকে অনুদান দেওয়া নিয়ে মুখ খুলেছিলেন। পর্যালোচনা বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলিকে অনুদান দেওয়া নিয়ে আক্ষেপ করেছেন।

প্রকাশ্যেই সমালোচনা করে মমতা বুঝিয়ে দিয়েছেন, ক্লাবের ভূমিকা লোকসভা ভোটে ইতিবাচক ছিল না। তিনি এই মর্মে ঘনিষ্ঠ নেতাদের কথাও শুনিয়েছেন। ক্রীড়া ও যুব কল্যাণ দফতর এবার তাই ক্লাবগুলোকে অনুদান দেওয়ার আগে অডিট রিপোর্ট খতিয়ে দেখতে পারে। আর ক্লাব-কেলেঙ্কারিতে কুণাল ঘোষের সিবিআই ও ইডি তদন্তের দাবি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

এই মর্মে কুণাল ঘোষ বলেন, ক্লাবগুলোকে অনুদান দিয়ে মুখ্যমন্ত্রীর হয়তো সদ্দিচ্ছাই দেখাতে গিয়েছিলেন। কিন্তু যাঁরা সুপারিশ করেছিলেন তাদের মধ্যে কোনও ভুল থাকতে পারে। তিনি বলেন, এমন অনেক ক্লাব টাকা পেয়েছে যাদের কোন অস্তিত্ব নেই। আমি চাই সিবিআই অথবা ইডিকে দিয়ে ক্লাব কেলেঙ্কারির তদন্ত করা হোক।

উল্লেখ্য, কয়েকদিন আগে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন কুণাল ঘোষ। রাজ্যসভার প্রাক্তন সাংসদকে নিয়ে তখন থেকেই ফের জল্পনা শুরু হয়। আবার তিনি মুকুল রায়ের সঙ্গেও যোগাযোগ করেন। তারপর তিনি ক্লাব কেলেঙ্কারির অভিযোগ তুলে সিবিআই-ইডি জাবি করলেন। কুণাল ঘোষের অবস্থান নিয়ে তাই চর্চা চলছেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+