বিজেপি-কমিশন আঁতাত! মুকুল-বাজোরিয়ার অডিও প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি কুণালের

এবার মুকুল রায়ের সঙ্গে অপর বিজেপি নেতা শিশির বাজোরিয়ার অডিও প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, এই অডিও ক্লিপই প্রমাণ করে বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের আঁতাত রয়েছে।

এবার মুকুল রায়ের সঙ্গে অপর বিজেপি নেতা শিশির বাজোরিয়ার অডিও প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, এই অডিও ক্লিপই প্রমাণ করে বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের আঁতাত রয়েছে। সেই কারণেই অডিও দাবির সঙ্গে মিলে গেল নির্বাচন কমিশনের সিদ্ধান্ত।

বিজেপি সমস্ত বুথে এজেন্ট দিতে পারবে না!

বিজেপি সমস্ত বুথে এজেন্ট দিতে পারবে না!

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ওই অডিও ক্লিপিং প্রকাশ করেন। সেই অডিও ক্লিপে শোনা যাচ্ছে দুই বিজেপি নেতা মুকুল রায় ও শিশির বাজাোরিয়ার কথোপকোথন। সেখানে মুকুল রায়কে বলতে শোনা যাচ্ছে, বিজেপি সমস্ত বুথে এজেন্ট দিতে পারবে না। শিশির বাজোরিয়াকে তিনি এই মর্মে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন।

নির্বাচন কমিশনের এই বিধি বদলের নির্দেশে

নির্বাচন কমিশনের এই বিধি বদলের নির্দেশে

কাকতালীয় হলেও দেখা যায়, এই কথোপকোথনের পরে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে অন্য বুথের ভোটারও এজেন্ট থাকতে পারবেন। নির্বাচন কমিশনের এই বিধি বদলের নির্দেশের পিছনে বিজেপির হাত রয়েছে বলে তৃণমূলের দাবি। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই অডিও প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশন বিজেপিকে সুবিধা করে দিতেই ওই সিদ্ধান্ত গ্রহণ করেছিল।

অডিও ক্লিপে মুকুল রায় ও শিশির বাজোরিয়া

অডিও ক্লিপটিতে মুকুল রায় শিশির বাজোরিয়াকে বলছেন যে, অন্য বুথের সদস্যদের এজেন্ট হওয়ার অনুমতি আদায়ের জন্য। অন্যথায় বিজেপি সমস্ত বুথের একটি বড় অংশে এজেন্ট দিতে সক্ষম হবে না। কাকতালীয় হলেও দেখা যায় নির্বাচন কমিশন বিধি পরিবর্তন করে জানিয়েছে, অন্য বুথ সদস্যও এজেন্ট হতে পারবে।

পাল্টা অডিও প্রকাশ করে কুণাল ঘোষের আঁতাত দাবি

পাল্টা অডিও প্রকাশ করে কুণাল ঘোষের আঁতাত দাবি

বাংলায় বিধানসভা ভোট শুরুর দিনেই অডিও ক্লিপিং নিয়ে তরজা শুরু হয়। প্রথম দফায় ভোটগ্রহণ চলাকালীন একটি অডিও ক্লিপিং সামনে এনে বিজেপি চাঞ্চল্যকর দাবি করে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের বিজেপি নেতাকে ফোন করে জয়ের জন্য সাহায্য চেয়েছিলেন। তারপর পাল্টা মুকুল রায় ও শিশির বাজোরিয়ার কথোপকোথনের অডিও প্রকাশ করেন কুণাল।

মুকুল বলছেন অডিও ফেক, বাজোরিয়া বলছেন না

মুকুল বলছেন অডিও ফেক, বাজোরিয়া বলছেন না

মুকুল রায় এই অডিও ক্লিপিংকে ফেক বলে দাবি করেন। যদিও শিশির বাজোরিয়া বলেন, যা লিখিত দাবি ছিল, তা নিয়েই আলোচনা হয়েছে। এখানে লুকনোর কিছু নেই। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস দেউলিয়া হয়ে গিয়েছে। হারার আগেই হেরে গিয়েছে। তাই তাদের নেতাকে ফোন করে সাহায্য প্রার্থনা করছেন একজন মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো। তা ঢাকতেই আবার পাল্টা অডিও প্রকাশ করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+