সারদা মামলায় ফের শুভেন্দুকে গ্রেফতারের দাবি কুণাল ঘোষের
সারদা মামলায় ফের শুভেন্দুকে গ্রেফতারের দাবি কুণাল ঘোষের
নারদ কাণ্ডে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইডি। কিন্তু তাতে কোথাও নাম নেই বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর। আর এই ঘটনাতেই রাজনৈতিক চক্রান্ত খুঁজে পাচ্ছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ' নারদ মামলায় ইডির চার্জশিটে শুভেন্দুর নাম নেই কেন? ওঁকেও তো সবাই টাকা নিতে দেখেছেন। সিবিআইয়ের এফআইআরে তাঁর নাম রয়েছে। ইডি কি এসব দেখতে পায় না?'

সারদা-নারদা কান্ডে সিবিআই-ইডি
একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই নারদ কাণ্ডে নড়েচড়ে বসেছিল সিবিআই। দোসরা মে ভোটের ফলপ্রকাশের ঠিক ১৫ দিনের মাথায় অর্থাৎ ১৭ মে সাত সকালে ফিরহাদ হাকিম, মদন মিত্র সহ মোট চার নেতা-মন্ত্রীকে গ্রেফতার করেছিল তারা। সে নিয়ে কম নাটক হয়নি। এবার দ্বিতীয় ইনিংস। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি। বাদ যাননি প্রাক্তন আইপিএস আধিকারিক এস এম এইচ মির্জাও।

কী বলছেন কুনাল?
এই ঘটনার পরই গর্জে উঠেছেন কুণাল। তাঁর বক্তব্য, রাজনৈতিক চক্রান্ত চলছে তৃণমূলের বিরুদ্ধে। ইচ্ছাকৃতভাবে শুভেন্দু অধিকারীর বাদ রাখা হয়েছে। তিনি আরও বলেন, ' বিজেপিতে নাম লেখালে কেউ তাকাবে না। তদন্তের নামে এটা দুমুখো নীতি। যে যা যাঁরা বিজেপির পায়ে পড়ছে, তাদের নাম কেন থাকবে না? এতেই প্রমাণ করা যায় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির জুজু দেখিয়ে বিজেপি দলে লোক টানছে। জুতো চাটা, জুতো পালিশ করা লোকজন বিজেপিতে নাম লেখাচ্ছেন৷ তাই শুভেন্দুর মতো মেরুদণ্ডহীনরা বেঁচে যাচ্ছেন৷ ওরা নাকি অধ্যক্ষের অনুমতি চেয়েছে। স্পিকার বিজেপির, অনুমতিও আসছে না।'

সুদীপ্তর থেকে টাকা নিয়েছে শুভেন্দু!
তাঁর দাবি, নারদকাণ্ডের পাশাপাশি সারদা কেলেঙ্কারিতেও শুভেন্দুকে গ্রেফতার করে চার্জশিট জমা দিতে হবে। সুদীপ্ত দেন কলকাতা ছাড়ার দিনও তাঁর থেকে টাকা নিয়েছে শুভেন্দু। তাই তাঁকে আশ্রয় দিয়েছে বিজেপি। সিবিআই, ইডির আধিকারিকরা যোগ্য, দক্ষও বটে৷ কিন্তু ওঁদের ওপর জোর খাটাচ্ছে কেন্দ্রীয় সরকার। এই এজেন্সির জন্য গর্বিত হওয়া উচিত আমাদের। কিন্তু বিভিন্ন আদালত তাঁদের ওপর রেগে যাচ্ছে তোতাপাখি সুলভ ব্যবহারের জন্য। অবিলম্বে শুভেন্দুকে গ্রেফতার করে নিজেদের নিরপেক্ষতার প্রমাণ দিক সিবিআই'৷

কী বলছেন শুভেন্দু!
প্রসঙ্গত বুধবারই শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে সিবিআই এসেছে এবার তৃণমূল নেতারা ঘরছাড়া হবে৷ সারদা, নারদা এবং রাজনৈতিক হিংসার মামলার ইঙ্গিত করেই এই কথা বলেছেন শুভেন্দু বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা!












Click it and Unblock the Notifications