পার্থ যাঁদের নাম করেছেন তাঁদের জেরা করুক ইডি, ফের বিস্ফোরক টুইট কুণাল ঘোষের
পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতিতে যাঁদের নাম করেছেন তাঁদের বসিয়ে জেরা করা হোক। গতকালের পর আবারও টুইটে বিস্ফোরক কুণাল ঘোষ। গতকাল আদালতে ঢোকার মুখে বোমা ফাটিয়েছেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। তিনি দাবি করেছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তীরা নিয়োগ দুর্নীতিতে জড়িত। ২০০৯ থেক ২০১২ সালের ক্যাগ রিপোর্ট খতিয়ে দেখলেই তা প্রমাণ হয়ে যাবে।

শুভেন্দুদের বসিয়ে জেরা করুক ইডি
গতকাল থেকে নিয়োগ দুর্নীতি মামলায় নতুন পারা চড়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যের পর এক প্রকার কোমড় কষে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেস নেতারা। গতকাল সাংবাদিক বৈঠকের পর শুক্রবার আবারও টুইটে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। টুইটে তিনি লিখেছেন, গতকাল পার্থ চট্টোপাধ্যায় যাঁদের নাম বলেছেন তাঁদের বসিয়ে জেরা করুক ইডি। অর্থাৎ শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তীদের ইডি জেরার দাবি জানিয়েছেন তিনি।

কী দাবি করেছেন পার্থ
গতকাল আদালতে পেশ করার সময় পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, যে শুভেন্দু অধিকারী, দিলীপবাবু, সুজন বাবুরা বড় বড় কথা বলছেন তাঁরাও তো সুপারিশ করেছেন নিয়োগের জন্য। ২০০৯ থেকে ২০১০ সালের ক্যাগ রিপোর্ট খতিয়ে দেখলেই বোঝা যাবে তাঁরা উত্তরবঙ্গে কী করেছেন। এমনকী তাঁর কাছেও সুপারিশ করা হয়েছিল। তিনি বলেছিলেন কোনও রকম অনিয়ম করতে পারবেন না । সেকারণে নিয়োগ করার সুযোগ পাননি।

শুভেন্দুর পাল্টা নিশানা
পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যের পরেই শুভেন্দু অধিকারী পাল্টা আক্রমণ করেছেন। তিনি বলেছেন প্রেসিডেন্সি জেলে সুপারের ঘরে বসে পরামর্শ হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখলেই স্পষ্ট হয়ে যাবে। নইলে কুণাল ঘোষ, শশী পাঁজা নিয়োগ দুর্নীতি নিয়ে মন্তব্য করার পরেই এক সুরে কীভাবে কথা বললেন পার্থ চট্টোপাধ্যায়। পুরোটাই পরিকল্পনা করে করা হয়েছে বলে পাল্টা দাবি করেছেন তিনি।

শুভেন্দুর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ
এদিকে গতকালের ঘটনার আগেই কাঁথির তৃণমূল কংগ্রেস নেতা সুপ্রকাশ গিরি অভিযোগ করেছেন প্রাথমিকের গ্রুপ-সি এবং গ্রুপ-ডি-তে প্রায় ৪ হাজার চাকরি দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেকথা কাঁথির সকলেই জানেন তারপরেও তাঁর বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি। এদিকে শুভেন্দু অধিকারীর দাবি তাঁর বিরুদ্ধে নারদা কাণ্ড ছাড়া আরও কোনও প্রমাণ নেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications