Kunal Ghosh: সন্দেশখালিতে সরকার বিরোধী চক্রান্ত হয়েছে, অবিলম্বে গঙ্গাধর কয়ালকে গ্রেফতারের দাবি কুণাল ঘোষের

সন্দেশখালির ভাইরাল ভিডিওতে প্রমাণ সেখানে সরকার বিরোধী ষড়যন্ত্র হয়েছে। তাই অবিলম্বে রাজ্য পুলিশের উচিত স্বতোঃপ্রণোদিত মামলা দােয়র করে গঙ্গাধর কয়ালকে গ্রেফতার করা। কারণ গঙ্গাধর কয়াল ভিডিওতে স্পষ্ট বলেছে টাকা নিয়ে মিথ্যে ধর্ষণের মামলা দায়ের করেছে।

কুণাল ঘোষ দাবি করেছেন, সিবিআইয়ের কাছে আশ্রয় নিয়ে বাঁচার চেষ্টা করছে বিজেপি নেতা। সিবিআই বিজেপি নেতাদের নিরাপত্তা দিচ্ছে বলেও দাবি করেছেন তিনি। সেকারণে নারদাকাণ্ডে শুভেন্দু অধিকারীর নামে এফআইআর থাকলেও সিবিআই তাঁকে গ্রেফতার করেনি। গঙ্গাধর কয়াল সেকারণেই তড়িঘড়ি সিবিআইয়ের কাছে অভিযোগ জানিয়েছে। যাতে সিবিআই তাকে সুরক্ষা দেয়।

Kunal Ghosh

কুণাল ঘোষ দাবি করেছেন, সিবিআইয়ের কাছে আশ্রয় নিয়ে বাঁচার চেষ্টা করছে বিজেপি নেতা। সিবিআই বিজেপি নেতাদের নিরাপত্তা দিচ্ছে বলেও দাবি করেছেন তিনি। সেকারণে নারদাকাণ্ডে শুভেন্দু অধিকারীর নামে এফআইআর থাকলেও সিবিআই তাঁকে গ্রেফতার করেনি। গঙ্গাধর কয়াল সেকারণেই তড়িঘড়ি সিবিআইয়ের কাছে অভিযোগ জানিয়েছে। যাতে সিবিআই তাকে সুরক্ষা দেয়।

গতকাল থেকে সন্দেশকালি কাণ্ডের ভিডিও নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেসের প্রকাশ করা ভিডিওতে দেখা গিয়েছে সন্দেশখালির বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল দাবি করেেছন ধর্ষণের অভিযোগ মিথ্যে। কোনও ধর্ষণের ঘটনা সন্দেশখালিতে ঘটেনি। ২০০০ টাকা নিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র।

কুণাল ঘোষ দাবি করেছেন, সন্দেশখালিতে অস্ত্র রাখা হয়েছিল পরিকল্পনা করে। রোবর্ট নামানো সবটাই পরিকল্পনা করে করা হয়েছে। সেকথা বিজেপি নেতারাই প্রকাশ্যে বলেছেন। আর সেই অস্ত্র উদ্ধার করেছে সিবিআই। বিজেপির কথা শুনে চলছে সিবিআই। তাহলে সেই অস্ত্র বিজেপির কাছেই রয়েছে। কাজেই বাংলায় অস্ত্র নিয়ে আসছে বিজেপিই। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন কুণাল ঘোষ।

অন্যদিকে বিজেপি নেতা অভিযোগ করেছেন তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। প্রতিবাদে আজ সন্দেশখালিতে গঙ্গাধর কয়ালের বািড়র সামনে তাঁর পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মীসমর্থকরা। গতকালই বিজেপি প্রার্থী রেখা পাত্র দাবি করেছেন শাহজাহান শেখরা এখন না থাকলেও তাঁদের প্রতিনিয়ত ভয় দেখানো হচ্ছে। তাঁরা এখনও ভয়ে রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকমাস আগে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল রেখা পাত্রকে।

সন্দেশখালি যে সরকার বিরোধী চক্রান্তের ফসল সেটা স্পষ্ট হয়ে গিয়েছে এই ভাইরাল ভিডিওতে। তাতে অস্ত্ররেখে আরও পরিকল্পনা করে সাজানো হয়েছে পুরো ঘটনা। দেশদ্রোহিতার ধারায় মামলা করা উচিত বিজেপি নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন কুণাল ঘোষ। রাজ্যপুলিশের স্বতোঃপ্রণোদিত হয়ে মামলা করা উচিত বলে দাবি করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+