মুকুল রায় ‘ডাবল রোল প্লে’ করছেন বিজেপি ও তৃণমূলেও! জল্পনা বাড়ালেন কুণাল
মুকুল রায়কে তৃণমূলের এজেন্ট বলে কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ। মুকুল রায় এখন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। তাঁকে এমন ব্যাঙ্গাত্মক আক্রমণের কারণ কী? কারণ ব্যাখ্যায় তাৎপর্যপূর্ণ এক প্রসঙ্গ তুলে ধরলেন কুণাল।
মুকুল রায়কে তৃণমূলের 'এজেন্ট' বলে কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ। মুকুল রায় এখন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। তাঁকে এমন ব্যাঙ্গাত্মক আক্রমণের কারণ কী? কারণ ব্যাখ্যায় তাৎপর্যপূর্ণ এক প্রসঙ্গ তুলে ধরলেন তৃণমূলের রাজ্যস্তরের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর মন্তব্য নিয়ে গোটা রাজ্য-রাজনীতি তোলপাড় এখন।

বিজেপির সর্বত্র মুকুল রায়ের অনুগামীদের ভিড়
কুণাল ঘোষ বলেন, মুকুল রায় তিন বছরের চেষ্টায় বিজেপিতে গুরুত্বের পদ পেয়েছেন। একইসঙ্গে গোটা বঙ্গ বিজেপিকে পকেটে পুরে ফেলেছেন মুকুল রায়। বঙ্গ বিজেপির সর্বত্র মুকুল রায়ের অনুগামী নেতাদের ভিড়। তিনি নিজের লোকেদের বেছে বেছে পোস্টিং করে দিয়েছেন। সব তৃণমূল, কংগ্রেস, বাম নেতারা বিজেপির পদে বিরাজ করছেন।

বিজেপিকে নিজের হাতে নিয়ে নিয়েছেন মুকুল!
একদিকে তিনি বিজেপিতে প্রভাব বাড়িয়েছেন। বিজেপির দায়িত্ব নিয়ে দুটি নির্বাচনে আশাতীত সাফল্য দিয়েছেন। ফলে মুকুল রায়ের বিরুদ্ধে আর কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা লেলিয়ে দেওয়াও হচ্ছে না। তাঁকে কোনও চিঠি পাঠিয়ে ডাকছেও না সিবিআই বা ইডি বা অন্য কোনও তদন্তকারী সংস্থা। বিজেপিকে তিনি নিজের হাতে নিয়ে নিয়েছেন।

মুকুল রায়ের নাম চার্জশিটে নেই কেন, জল্পনা
অন্যদিকে, কোনও এক অজানা কারণে মুকুল রায়ের নাম থাকছে না কোনও চার্জশিটে। রাজ্যের সরকার কেন হঠাৎ তাঁর প্রতি সদয় হল, তা নিয়ে প্রশ্ন রয়েই যায়। কেন নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে সিআইডির দেওয়া চার্জশিটে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নাম থাকলেও, মুকুল রায়ের নাম চার্জশিটে থাকল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মুকুলের নাম চার্জশিটে রাখল না মমতার পুলিশ
এখানেই শেষ নয়, রেল কমিটির সদস্যপদ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ৬০ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠেছিল মুকুল রায়ের বিরুদ্ধে। কলকাতা পুলিশ তাঁকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদও করেছিল। কিন্তু তাঁর নাম চার্জশিটে রাখল না কলকাতা পুলিশ। অথচ মুকুলের হাত ধরে বিজেপিতে যাওয়া বাবান ঘোষ, রাহুল সাউ, সাদ্দাম হোসোন আনসারি এবং কামাল হাসান আনসারির বিরুদ্ধে।

মুকুল রায়ের ছাড় পাওয়া নিয়ে গুঞ্জন বাড়ালেন কুণাল
এই চার্জশি্টে মুকুল রায়ের ছাড় পাওয়া নিয়ে রাজনৈতিক গুঞ্জন বেড়েছে। যতই মুকুল রায় বিজেপিতে সর্বভারতীয় সহসভাপতি হোক, তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা চলছেই। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তা মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেন, দেখুন না কী হয়! আর বিজেপিও দেখুক, মুকুল রায় কী জিনিস।

মুকুলকে নিয়ে জল্পনার বাতাবরণ একুশের আগে
কুণাল ঘোষ আরও বলেন, মুকুল রায় একটা জিনিস। বিজেপিকে ভাবতে হবে। গোটা বিজেপিকে পকেটে রাখতে পারেন মুকুল রায়। যা একখানা জিনিস পাঠিয়েছি বিজেপি বুঝবে। কিছুদিনের মধ্যেই ভালোমতো টের পাবে বিজেপি। তাঁর এই মন্তব্যে নিয়েই রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনার বাতাবরণ তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications