Sandeshkhali Incident: সন্দেশখালির ঘটনা পাড়ার বিবাদের মতো! লোকজন সাজিয়ে নাটক বললেন কুণাল
Sandeshkhali Incident: সন্দেশখালির ঘটনা পাড়ার বিবাদের মতো! লোকজন সাজিয়ে নাটক করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। নতুন করে উত্তাল সন্দেশখালি (Sandeshkhali Incident)। কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্রামে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে বাধা পেলেও এলাকায় পৌঁছে গিয়েছেন সিপিএম নেত্রী বৃন্দা কারাত।
সে বিষয়টিকেও এদিন তীব্র কটাক্ষ করেন। বলেন, ফ্যাশান প্যারেড করতে গিয়েছেন। কেন এতদিন তাঁরা চুপ ছিলেন তা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল নেতা।

মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন কুণাল ঘোষ। সেখানে একাধিক ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ শানান। বলেন, শান্ত (Sandeshkhali Incident) বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে। ওই এলাকাটা তৃণমূলের শক্ত ঘাঁটি নয়, আগে বাম এবং বিজেপির লিড ছিল। লোকজনকে সেখানে সাজিয়ে রেখে এই নাটক করা হচ্ছে। এলাকার কিছু সমস্যা রয়েছে, আর তা সবটাই পাড়ার বিবাদের মতো বলে মন্তব্য করেন কুণাল ঘোষ। এই বিষয়ে কার্যত বাম এবং বিজেপিকে আক্রমণ করে তাঁর আরও দাবি, বৃন্দা কারাতদের লোকজন সেখানে দীর্ঘদিন ছিলেন। এমনকি নিরাপদ সর্দার এলাকার বিধায়ক ছিলেন। তিনি কেন এতদিন অত্যাচারের বিষয়ে কোনও মন্তব্য করলেন ন তা নিয়ে প্রশ্ন তোলেন কুণাল।
এমনকি বিজেপিও এতদিন মহিলাদের উপর অচ্যারের বিষয়ে কোনও মন্তব্য করলেন না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ফলে সবটাই সাজানো বলে দাবি তৃণমূল মুখপাত্রের। শান্ত বাংলাকে অশান্ত করা হচ্ছে। আর এর জবাব অবশ্যই বাংলার মানুষ এবং মা-বোনেরা দেবে বলে মন্তব্য কুণাল ঘোষের। বলে রাখা প্রয়োজন, তিনবারের চেষ্টায় আজ মঙ্গলবার সন্দেশখালি পৌঁছন বিরোধী দলনেতা। প্রথমে পুলিশের বাঁধার মুখে পড়তে হলেও কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে এদিন সন্দেশখালির গ্রামে পৌঁছন তিনি।
শাখ-উলু বাজিয়ে নন্দীগ্রামের বিধায়ককে স্বাগত জানান এলাকার মানুষ। বিরোধী দলনেতাকে কাছে পেয়ে এদিন আপ্লুত হয়ে যান গ্রামের মহিলারা। কান্নায় ভেঙে পড়েন তাঁরা। এলাকায় এলাকায় পৌঁছে সেখানকার নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী।
অন্যদিকে বৃন্দা কারাটের নেতৃত্বাধীন সিপিএমের মহিলা প্রতিনিধিদলও গ্রামে পৌঁছে গিয়েছেন। সন্দেশখালির পথে প্রথমে ধামাখালিতে আটকে দেওয়া হয় নেত্রীদের। এরপর প্রশাসনের অনুমতিতেই সন্দেশখালির পথে রওনা দেব বৃন্দা, কণীনিকা ঘোষ সহ মহিলারা। এলাকায় গ্রামে পৌঁছে মানুষদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন বৃন্দা কারাট।












Click it and Unblock the Notifications