Kunal Ghosh: ২১শে জুলাই'য়ের মঞ্চেই তৃণমূলে যোগ দিতে চান দুই বিজেপি সাংসদ! বিস্ফোরক কুণাল
Kunal Ghosh: বঙ্গ বিজেপিতে (Bengal BJP) ফের ভাঙন! জল্পনা উস্কে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের। লোকসভার পর চার কেন্দ্রের উপ নির্বাচনেও মুখ থুবড়ে পড়েছে বিজেপি। এই অবস্থায় আজ বুধবার রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠক ছিল। যেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ একাধিক শীর্ষ বিজেপি নেতা উপস্থিত ছিলেন।
এই বৈঠকে ফলাফল নিয়ে যখন বঙ্গ বিজেপি নেতারা পর্যালোচনা করছিলেন, সেই সময় কার্যত বোমা ফাটালেন তৃণমূল নেতা। এদিন কুণাল বলেন, বিজেপির দুই নেতা তৃণমূলে যোগ দিতে চাইছেন। তাঁরা অবশ্যই সাংসদ। আগামী ২১ শে জুলাই'য়ের মঞ্চেই তাঁরা আসতে চাইছেন বলেও চাঞ্চল্যকর দাবি তাঁর (Kunal Ghosh)।

যদিও এই অবস্থায় কী হবে তৃণমূলের (Trinamool Congress) কৌশল তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও এই বিষয়ে কুণাল (Kunal Ghosh) বলেন, বিজেপির দুই সাংসদ সদ্য লোকসভায় জিতে এসেছেন। ফলে তাদের মেয়াদ এখনও অনেক দিন বাকি। এই অবস্থায় কার্যত ধীরে ধীরে চলো নীতি নেওয়া হয়েছে বলেই ইঙ্গিত তৃণমূল নেতার।
তাঁর দাবি, স্পিকার বর্তমানে বিজেপির হাতে। তাঁদের সদস্য পদ নিয়ে কী করবে তা ভেবেই এই বিষয়ে তাড়াহুড়ো করা হচ্ছে। আর তাই তাদের বিজেপিতেই থাকতে বলা হয়েছে বলে দাবি কুণাল ঘোষের। সে দলে থেকে তাঁরা কী করবেন তাও বলে দিয়েছেন। তৃণমূল নেতার (Kunal Ghosh) দাবি, শাসকদলে যোগ দিতে চাওয়া দুই বিজেপি সাংসদকে বিজেপিতে থাকতে বলা হয়েছে। এবং দলের মধ্যে যা হবে, বিশেষ করে মিটিং কিংবা কোনও সিদ্ধান্ত নেওয়া হলে তাদের জানাতে বলা হয়েছে। পরে দেখা হবে বলে দাবি কুণাল ঘোষের।
আর এহেন মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, "আগে একুশে জুলাই পার হোক তারপর আমরা দেখব।" বলে রাখা প্রয়োজন, বঙ্গ বিজেপিতে বিদ্রোহ নতুন কিছু নয়।
লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) ভরাডুবির পরেই মুখ খোলেন দিলীপ ঘোষ। এরপর একের পর এক নেতাকে সংগঠন সহ একাধিক ইস্যুতে মুখ খুলতে দেখা গিয়েছে। এই অবস্থায় কুণাল ঘোষের (Kunal Ghosh) এমন মন্তব্য দলের মধ্যে অবিশ্বাসের বাতাবরন তৈরি করবে বলেই আশঙ্কা রাজনৈতিক কারবারিদের।












Click it and Unblock the Notifications