NIA-র SP বদল, ধনরাম সিংয়ের জায়গায় আসছেন কে? কুণাল ঘোষের সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে তুঙ্গে জল্পনা

এনআইএ নিয়ে ফের বিস্ফোরক কুণাল ঘোষ। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে শোরগোল ফেলে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা। তিনি দাবি করেছেন ধনরাম সিংকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় এনআইএ-র এসপি পদে আসছেন পাটনার আইপিএস (IPS) রাকেশ রোশন।

যদিও এনআইএ-র পক্ষ থেকে এই খবরের সত্যতা এখনও জানানো হয়নি। কয়েকদিন আগে কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে দাবি করেছিলেন, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি NIA-র এসপি ধনরাম সিংয়ের নিউটাউনের বাড়িতে গিয়েছিলেন। তাঁকে একটি সাদা প্যাকেট দিয়ে এসেছিলেন। কী ছিল সেই প্যাকেটে প্রশ্ন তুলে ধনরাম সিংয়ের অপসারণ দাবি করেছিলেন তিনি।

Kunal Ghosh

কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন বিতর্ক দামা চাপা দিতে চাইছে NIA, সেকারণেই ধনরাম সিংকে সরিয়ে ফেলা হয়েছে। কুণাল ঘোষ দাবি করেছেন ধনরাম সিংকে দিল্লিতে তলব করা হয়েছে এবং এতক্ষণে তিনি দিল্লির বিমানে উঠেও গিয়েছেন। এদিকে দিল্লির মন্দিরমার্গ থানায় এনআইএ-র উপর নিয়ন্ত্রণ আনা এবং প্রধান বদলের দাবিতে ধর্না জারি রেখেছে তৃণমূলেরক ১০ সদস্যের প্রতিনিধি।

গতকাল দুপুর থেকে নির্বাচন কমিশনের দফতরের সামনে ধর্নায় বসেছিলেন তাঁরা। রাতে পুলিশ তাঁদের জোর করে সেখান থেকে তুলে নিয়ে যায় মন্দিরমার্গ থানায়। সেখানেই আজ বিকেল পর্যন্ত তাঁরা ধর্না চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এদিকে রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রতিনিধি দল হাজির হয়ে গিয়েছিলেন রাজ্যপালের কাছে। তাঁকে ভিডিও ফুটেজ তুলে দিয়েছেন। এবং ২৪ ঘণ্টার মধ্যে কমিশনকে পদক্ষেপের সময়সীমা দিয়েছেন তিনি।

এদিকে ভূপতিনগরে এনআইএ-র উপরে হামলা হয়েছে বলে কমিশনের কাছে রিপোর্ট জমা দিয়েছে পুলিশ। ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনার তদন্তে গিয়ে গত শুক্রবার আক্রান্ত হতে হয়েছিল এনআইএ অফিসারদের। সন্দেশখালির কায়দায় মহিলাদের সামনে রেখে হামলা চালানো হয়েছিল বলে অভিযোহ। থানায় জানানোর চার ঘণ্টা পরে পুলিশ সেখানে আসে।

এদিকে ভূপতিনগর থানায় পুলিশ এনআএ বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে। ধৃত নেতাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে এই অভিযোগ দায়ের করা হয়েছে। এনআইএ-র মধ্যরাতের অভিযান নিয়ে সুর চড়িয়েিছলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি অভিযোগ করেছিলেন রাজনৈতিক ষড়যন্ত্র করে এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরেই এনআইএ নিয়ে রাজ্যের সঙ্গে রীতিমতো সংঘাত শুরু হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। এদিকে এনআইএ ভূপতিনগরে হামলার ঘটনা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। মামলা দায়েরের অনুমতি দিয়েছে বিচারপতি জয় সেনগুপ্ত। ইতিমধ্যেই মেদিনীপুর থানা রিপোর্ট জমা দিয়েছে কমিশনে। এদিকে আজই রাজ্যে আসছেন এনআইএ-র ডিআইজি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+