আপনি আগে অগ্নিপরীক্ষা দিন! ফের বিচারপতি গঙ্গোপাধ্যায়কে তীব্র আক্রমণ কুণালের
আপনি আগে অগ্নী পরিক্ষা দিন! ফের একবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন কুণাল ঘোষ। নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়েছে সিবিআই।
আর এরপরেই কার্যত রনং দেহী হয়ে উঠেন কুণাল ঘোষ। তীব্র ভাষায় বিচারপতি গঙ্গোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন তিনি। অভিষেক বন্দোপাধ্যায়কে সকালেই নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম সামনে আসা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।

যদিও হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। আর এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যা নিয়ে শুরু হয় বিতর্ক। আর এই বিষয়টিকে সামনে এনেই সাংবাদিকদের মুখোমুখি হন কুণাল ঘোষ।
দাবি করেন, অভিষেকের কাছে সিবিআইর যে নোটিসটি গিয়েছে, সেটি তাদের কোনো তদন্তের জন্য নয়। সেটি শুধুমাত্র আগের দিনের হাইকোর্টের অর্ডারটির ( বিচারপতি গঙ্গোপাধ্যায়) কমপ্লায়েন্সের জন্য, যে নির্দেশে আজ সকালেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে সিবিআইয়ের নোটিশের কোনও বৈধতা নেই বলেও দাবি করেন তৃণমূল মুখপাত্র।
আর এই বিষয়ে কথা বলতে গিয়েই ফের একবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, একজন ব্যক্তিগত প্রচারের স্বার্থে রাজনৈতিক বার্তা দিচ্ছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য মামলাকে প্রভাবিত করছে বলেও দাবি।

শুধু তাই নয়, কুণাল বলেন, জাস্টিস গাঙ্গুলি বলছেন মাথাকে ধরতে হবে। বিজেপি, সিপিএম, কংগ্রেসও বলছে মাথাকে ধরতে হবে। বিরোধীদের আওয়াজই শোনা যাচ্ছে বিচারপতির মুখে। তাহলে এদের আঁতাত রয়েছে কেন বলবো না তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ।
পাশাপাশি অন্যের পরীক্ষা নেওয়ার আগে আপনি আগে অগ্নিপরিক্ষা দিন। এহেন মন্তব্যও এদিন শোনা যায় তাঁর মুখে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও গত কয়েকদিন আগে একই ভাবে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নজিরবিহীন আক্রমণ করেন কুণাল ঘোষ। বলেন, ঠান্ডা মাথায় অভিষেকের চরিত্রহনন করার চেষ্টা করা হচ্ছে। সিপিএম-কংগ্রেস এবং বিজেপির হয়ে তা করছেন। এমনকি আত্মতৃপ্তি এবং আত্মপ্রচার পেতেই এহেন মন্তব্য বলেও এদিন তীব্র আক্রমণ কুণাল ঘোষের।

বলে রাখা প্রয়োজন, অভিষেক এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত। কুন্তল ঘোষের চিঠি নিয়ে এমনই কড়া পর্যবেক্ষণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সিবিআই এবং ইডির দুজনেরই জিজ্ঞাসাবাদ করা উচিৎ বলে মন্তব্য বিচারপতির। উল্লেখ্য, কুন্তল ঘোষ সম্প্রতি চিঠি লিখে অভিযোগ করেন যে তদন্তকারী সংস্থা তাঁকে অভিষেকের নাম বলতে চাপ দিচ্ছে।












Click it and Unblock the Notifications