মহিলা মুখ্যমন্ত্রী এটা কি চেয়েছেন? প্রশ্ন শতাব্দীর! সৌগতকে 'পালটা' দিলেন কুণালও
হাঁসখালির ঘটনায় বিস্ফোরক মন্তব্য তৃণমূল সংসদ সৌগত রায়। আজ বৃহস্পতিবার সকালে দক্ষিণেশ্বর থানার উদ্বোধন করতে আসেন তিনি। আর সেখানেই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে বিস্ফোরক দাবি করেন। সৌগত রায় বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, স
হাঁসখালির ঘটনায় বিস্ফোরক মন্তব্য তৃণমূল সংসদ সৌগত রায়। আজ বৃহস্পতিবার সকালে দক্ষিণেশ্বর থানার উদ্বোধন করতে আসেন তিনি। আর সেখানেই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে বিস্ফোরক দাবি করেন। সৌগত রায় বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে এমন একটি ঘটনা ঘটলেও তা সবার জন্যই লজ্জার।
একই সঙ্গে মহিলাদের ওপর অত্যাচারে কঠোরতম শাস্তির দাবি করেছেন তিনি। আর তাঁর এহেন বিস্ফোরক দাবি ঘিরে চরম অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। শুধু তাই নয়, দলের সাংসদের মন্তব্যের প্রকাশ্যে বিরোধীতা করলেন অনেকেই।

সহমত নয় বীরভুমের সাংসদ শতাব্দী রায়
সৌগত রায়ের মন্তব্যের সঙ্গে একেবারেই সহমত নয় বীরভুমের সাংসদ শতাব্দী রায়। তিনি বলেন, আমি একেবারেই সৌগত রায়ের সঙ্গে একমত নই। কখনই এই ঘটনা মহিলা-পুরুষের বিভেদের বিষয় নয়। যে কোনও ঘটনাই লজ্জার এবং অবশ্যই দুঃখজনক। আর সেই ঘটনাকে কেন্দ্র করে মহিলা মুখ্যমন্ত্রীকে জড়ানো ঠিক নয় বলে মত সাংসদের। শুধু তাই নয়, শতাব্দীর মতে, মহিলা মুখ্যমন্ত্রী কি চেয়েছেন এটা? কোনও সরকার, কোনও মন্ত্রী কি চাইবে এটা? মানবিকতার খাতিরে কেউ চাইবে না এই ঘটনা। কোথাও চাইব না এমন ঘটনা ঘটুক। এটা লজ্জার, দুঃখের এবং কষ্টের বলেও দাবি শতাব্দী রায়ের।

নিন্দা যোগ্য এবং লজ্জার। আমরা সবাই লজ্জিত
এই বিষয়ে মুখ খুলেছেন সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া জয়প্রকাশ মজুমদারও। সৌগত রায়ের বক্তব্যের পালটা জবাব দিয়েছেন তিনি। জয়প্রকাশবাবুর মতে, যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী সেখানে নারী নির্যাতন হলে লজ্জার সবাই জানি। কিন্তু যে রাজ্যে পুরুষ মুখ্যমন্ত্রী সেখানে নারী নির্যাতন কি সমর্থনযোগ্য? প্রশ্ন তাঁর। শুধু তাই নয়, তৃণমূল নেতার মতে, নারী নির্যাতন সমাজের একটা ব্যাধি। যা যে কোনও জায়গাতে হলেই নিন্দা যোগ্য এবং লজ্জার। আমরা সবাই লজ্জিত। শুধু মহিলা মুখ্যমন্ত্রী হলে লজ্জার হবে তা মোটেই ঠিক নয় বলে দাবি প্রাক্তন বিজেপি নেতার।

রায়কে জবাব দিয়েছেন কুণাল ঘোষও
এমনকি এই বিষয়ে সৌগত রায়কে জবাব দিয়েছেন কুণাল ঘোষও। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীকে আক্রমণ করাটা অবাঞ্ছিত। কেউ এমন ঘটনা ঘটুক চায় না। এমনকি মুখ্যমন্ত্রীও চান না। কিন্তু, সামাজিক ব্যাধি থেকে যদি ২-১ টি ঘটনা ঘটে থাকে, তা তুলে মুখ্যমন্ত্রীকে আক্রমণ ঠিক নয় বলে দাবি তৃণমূলের প্রাক্তন সাংসদ।

'সমর্থন' বিরোধী দলগুলির
তবে সৌগত রায়ের এহেন মন্তব্যে কার্যত 'সমর্থন' বিরোধী দলগুলির। এই প্রসঙ্গে বিজেপির দাবি, সৌগতবাবু ঠিকই বলেছেন। কিন্তু কালীঘাটে গিয়ে কেন বলছেন না এই বিষয়টি। কার্যত একই কথা শোনা গিয়েছে বামনেতা সুজন চক্রবর্তীর মুখেও। বামনেতার মুখে, পশ্চিমবঙ্গের সম্মান একেবারে ধুলোয় মিটিয়ে যাচ্ছে। উনি সমস্ত কিছু বুঝতে পারছেন। কিন্তু এটা মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিতে পারবেন? প্রশ্ন বামনেতার। প্রতিদিন ছোট ঘটনা, তুচ্ছ ঘটনা বলে এড়িয়ে যাওয়া হচ্ছে। এমনকি ধামা চাপা দেওয়ারও চেষ্টা করা হচ্ছে বলে সুজন চক্রবর্তীর।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications