থানার মধ্যে অবস্থান-ধর্নার জের, ব্রাত্য, কুণাল সহ বেশ কয়েকজন তৃণমূল নেতাকে ১০ দিনের মধ্যে হাজিরার নির্দেশ
করোনা বিধিকে উপেক্ষা করে থানাতে ধর্না। কাজে বাধা দেওয়ার অভিযোগ। আর এই অভিযোগে কুণাল ঘোষ সহ তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীকে নোটিশ পাঠাল ত্রিপুরা পুলিশ। আগামী ১০ দিনের মধ্যে খোয়াই থানাতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
করোনা বিধিকে উপেক্ষা করে থানাতে ধর্না। কাজে বাধা দেওয়ার অভিযোগ। আর এই অভিযোগে কুণাল ঘোষ সহ তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীকে নোটিশ পাঠাল ত্রিপুরা পুলিশ। আগামী ১০ দিনের মধ্যে খোয়াই থানাতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আর এই ঘটনাতে আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠায় ত্রিপুরা পুলিশ। যদিও এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় তৃণমূল। আদালতের রায়ে স্বস্তি রয়েছে। কিন্তু এরপরেই এই নোটিশ পাঠানোকে প্রতিহিংসা বলেই দেখছে শাসকদল তৃণমূল।
যদিও এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ইচ্ছাকৃত ভাবে হেনস্তা করা হচ্ছে। আর হেনস্তা করতেই এভাবে নোটিশ পাঠানো হচ্ছে। তবে থানাতে তিনি হাজিরা দেবেন বলেই জানিয়েছেন কুণাল। আর সেই কারনে খুব শীঘ্র ত্রিপুরাতে যাচ্ছেন বলেও জানিয়েছেন কুণাল।
উল্লেখ্য গত কয়েকদিন আগে বাংলা থেকে যাওয়া তৃণমূল যুব নেতা-নেত্রীদের উপর হামলার ঘটনা ঘটে। দলীয় এক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময়ে অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ। দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা ও জয়া দত্তের উপর এই হামলা ঘটে। মাথা ফাটে সুদীপ রাহার। আক্রান্ত হন জয়া দত্তও।
দেবাংশুকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট। কোনও রকমে রক্ষা পান তাঁরা। আর এই ঘটনার পরেই দোষীদের গ্রেফতারের দাবিতে খোয়াই থানাতে অবস্থান বিক্ষোভ শুরু করেন তৃণমূল নেতৃত্ব। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। আর এই ঘটনাতে গ্রেফতার করা হয় দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা ও জয়া দত্তদের।
আর সেই খবর কলকাতাতে পৌছতেই ত্রিউরা ছুটে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। যান কুণাল ঘোষ, তৃণমূল নেত্রী দোলা সেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। আর সেখানে তৃণমূল নেতাদের ছাড়ার জন্যে ধর্নায় বসেন অভিষেক সহ সমস্ত নেতারা। খোয়াই থানাতে চলে এই ধরনা। আর এরপরেই ত্রিপুরা পুলিশের তরফে নোটিস দেওয়া হয় অভিষেককে।
এবার কুণাল, দোলা সেন এবং ব্রাত্য বসুকেও নোটিশ পাঠানো হল ত্রিপুরা পুলিশের তরফে। নোটিশ দেওয়া হয়েছে ত্রিপুরা তৃনমুলের এক নেতাকেও। জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ১০দিনের মধ্যে হাজিরার নির্দেশ। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই এই নোটিশের প্রাপ্তি স্বীকার করেছে। শুধু তাই নয়, হাজিরাও দেবেন বলে জানিয়েছেন।
কিন্তু এরপরেই ত্রিপুরা পুলিশের এই নোটিশ প্রসঙ্গে এক তৃণমূল নেতার দাবি, ত্রিপুরাতে ভয় পাচ্ছে বিজেপি। তৃণমূল যেভাবে নিজেদের পায়ের মাটি শক্ত করেছে সেই কারনে ভীত তাঁরা। আর সেই কারনে পুলিশকে সামণে রেখে নানা ভাবে হেনস্তা করতে চাইছে। তবে ত্রিপুরার মানুষ জবাব দেবে বলে দাবি তৃণমূল নেতার।












Click it and Unblock the Notifications