Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'কুণাল-দিলীপ-সুকান্তর একত্রে কেক কাটার ছবি ভাইরাল', ফেসবুক পোস্টে দিলীপদের তুলোধনা তথাগতর

'কুণাল-দিলীপ-সুকান্তর একত্রে কেক কাটার ছবি ভাইরাল', ফেসবুক পোস্টে দিলীপদের তুলোধনা তথাগতর

সম্প্রতি একটি বাংলা টিভি চ্যানেলের ২৫ বছর উপলক্ষে হওয়া অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ, বিজেপি প্রাক্তন ও বর্তমান রাজ্যসভাপতি দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার। এই অনুষ্ঠানেরই বেশ কয়েকটি ছবি ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে৷ যেখানে দেখা গিয়েছে কুণাল ঘোষ কেক কাটছেন এবং পাশে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন দিলীপ ও সুকান্ত। এরকম একটি অনুষ্ঠানে গিয়ে শাসক দলের নেতাদের সঙ্গে মাখামাখি করা নিয়ে দিলীপ-সুকান্তদের একহাত নিলেন তথাগত রায়। রবিবার এ নিয়ে পরপর ফেসবুক পোস্ট করেন তথাগত।

কী লিখলেন তথাগত?

কী লিখলেন তথাগত?

দিলীপ-সুকান্তর সমালোচনা করে একটি পোস্টে তথাগত লেখেন, যাদের সঙ্গে রাজনৈতিক শত্রুতা, এমনকি প্রতিপক্ষতাও আছে, দল বেঁধে তাদের সঙ্গে বেশি আহ্লাদ করা ঝুঁকিপূর্ণ কাজ। এতে মুখ ফস্কে গোপন কথা বেরিয়ে যেতে পারে, নানা লোকে নানারকম অর্থ করতে পারে। এগুলো রাজনীতির প্রথম পাঠের মধ্যেই পড়ে।' তবে এখানেই থেমে যাননি তথাগত!

রাজ্য খুন হওয়া বিজেপি কর্মীদের প্রসঙ্গ তুলে দিলীপদের প্রশ্ন করলেন তথাগত!

রাজ্য খুন হওয়া বিজেপি কর্মীদের প্রসঙ্গ তুলে দিলীপদের প্রশ্ন করলেন তথাগত!

অন্য আরএকটি পোস্টে দিলীপদের সমালোচনায় তথাগত লেখেন, 'যারা বিজেপির দেড়শোর ওপরে কর্মীকে ঠান্ডা মাথায় হত্যা করেছে তাদের সঙ্গে সৌজন্য যদি করতেই হয় তাহলে একটা শুকনো নমস্কার করাই যথেষ্ট ছিল। মুখে খাবার ঠুসে দেবার কোনো দরকার ছিল না। কিন্তু যার দলের লোকেরা নিহত হয়েছে তাদের এই আদিখ্যেতা কি সাজে ?' তবে তথাগত যাই বলুন না কেন দিলীপদের সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকা নিয়ে সাফাই দিলেন কুণাল ঘোষ!

দিলীপদের সঙ্গে একই অনুষ্ঠানে উপস্থিত থাকা নিয়ে কী বললেন কুণাল ঘোষ?

দিলীপদের সঙ্গে একই অনুষ্ঠানে উপস্থিত থাকা নিয়ে কী বললেন কুণাল ঘোষ?

শনিবার ফেসবুকে ওই ছবিগুলি পোস্ট করে কুনাল লেখেন, 'একান্তই সামাজিক একটি সামাজিক অনুষ্ঠান এবং আমন্ত্রণরক্ষা। দুচারদিন আগে। তারপর গত ২৪ঘন্টায় এনিয়ে কিছু কৌতূহল শুনলাম। কোনো উৎসাহী একঝলক ভিডিও বাজারে ছেড়ে আরেকটু ফিসফাস বাড়িয়েছেন। এত জল্পনার কিছু নেই। নিজেই বলে দিচ্ছি। ছবিগুলি জোগাড় করতে একটু সময় লাগল।CTVN, CN news group এর ২৫ বছরের জন্মদিনের অনুষ্ঠানের আমন্ত্রণ ছিল। সারাদিনের কাজকর্ম সেরে রাতে পৌঁছই। ঘটনাচক্রে তখন সেখানে ছিলেন আরও দুই রাজনীতিবিদ। দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদার। দিলীপদার সঙ্গে আগেই আলাপ ছিল। সুকান্তবাবুর সঙ্গে সামনাসামনি আলাপ হল। ওঁরা বনাম আমরা, লাগাতার লড়াই চলে। বিবৃতি, জনসভা, সর্বত্র। কিন্তু, ঐখানে অনুষ্ঠানে নিশ্চয়ই আমরা মারামারি করব না। এর মধ্যে রাজনীতির কোনও মারপ্যাঁচ নেই!

কুণালের সাফাই নিয়ে পাল্টা পোস্ট তথাগতর!

কুণালের সাফাই নিয়ে পাল্টা পোস্ট তথাগতর!

দিলীপ ঘোষদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থাকা নিয়ে কুণালের বক্তব্যকে কটাক্ষ করে তথাগত আরও একটি ফেসবুক পোস্টে লেখেন, 'কুণাল ঘোষ বিশাল এক পোস্ট দিয়ে তাঁর সঙ্গে দিলীপ-সুকান্তর মাখামাখির সপক্ষে সাফাই গেয়েছেন। যে যা বোঝার বুঝে নিন। অন্তর্ঘাত ও রাজনৈতিক naïveté-র (সরলতা ও বোকামির এক শিশুসুলভ মিশ্রণ) বড় একটা দেখা যায় না। বাহবা !'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+