ফের নবীন-প্রবীণ দ্বন্দ্ব উসকে দিলেন কুণাল, কিছু নেতৃত্বকে নিয়ে মুখপাত্রের ক্ষোভ?

নবীন প্রবীণ দ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে চলে এসেছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই এর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কী হবে? তাই নিয়ে প্রশ্ন উঠেছে। দলের রাজ্য সভাপতি জানিয়েছেন অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই লড়াইয়ের ময়দানে থাকবেন।

সুব্রত বক্সীর শব্দচয়ন নিয়ে কিছুটা আপত্তি তৈরি হয়েছে দলের মুখপাত্র কুণাল ঘোষের। তিনি কোনওভাবেই অভিষেকের ময়দান ছেড়ে যাওয়ার বক্তব্য নিয়ে চর্চা হতে দিতে চাইছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যথা সময়েই তাঁর মতামত সামনে আনবেন। এমনই দাবি করেছেন কুণাল ঘোষ।

Kunal Ghosh

দলের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা হচ্ছ। এমনই দাবি করছেন কুণাল। মমতা বন্দ্যোপাধ্যায় সবার উপরে। তিনি নেত্রী, তাঁর কথা সবাই শুনবেন। এই কথা জোর গলায় বলছেন দলের মুখপাত্র। তবে প্রবীণদের জায়গা ছাড়া উচিত। এ কথাও বুঝিয়ে দিচ্ছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে লড়াই করেছেন বহু তৃণমূল নেতা। তাদের গুরুত্ব ও অবদান রয়েছে। একথাও দাবি করেছেন তিনি।

পুরনো চাল ভাতে বাড়ে। এই দাবি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। নতুনদের পাশাপাশি পুরনোদের ভূমিকাও দলে যথেষ্ট রয়েছে। সে কথাও মমতা বন্দোপাধ্যায় বলতে ভোলেননি। আর সেখানেই নতুন করে চর্চা শুরু হয়েছে। সুব্রত বক্সী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সওয়াল করেছেন। অন্য দিকে সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় বিতর্ককে উসকে দিয়েছেন।

সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে। এই বক্তব্য রীতিমতো চর্চায় এনে ফেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই রাজ্যের নাম ঘোরাফেরা করে লোকমুখে। তাঁর নামেই বাংলাকে চেনা যায়। এই দাবি করেছেন সুদীপ। তাহলে কি সুদীপ বন্দোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করছেন। এই চর্চা উঠেছে।

এর আগেও কুণাল ঘোষ দলীয় নেতৃত্বের বদলের কথা জানিয়েছিলেন। নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন গত বিধানসভা ভোটে। মামলা চলছে হাইকোর্টে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের মুখ। তাঁকেই তৃণমূলের একটা অংশ জেতাতে পারেননি। তারা আগামী দিনের নেতৃত্বে কেন থাকবেন? সেই প্রশ্ন কুণাল তুলেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সামনে এগিয়ে যাবে তৃণমূল কংগ্রেস। এমনই দাবি করা হচ্ছে কুণালের পক্ষ থেকে। প্রবীণ মানে কি হাতেগোনা কয়েকজন নেতৃত্ব? না কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা লড়াই করেছেন তারা? এই প্রশ্ন তুলেছেন তিনি। যারা সত্যই লড়াইয়ের ময়দানে ছিলেন, তাদের সামনে সারিতে নিয়ে আসতে হবে। তারা পিছিয়ে থাকবেন এটা হতে দেওয়া যায় না।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন। আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ফের সেই কথা বললেন কুণাল ঘোষ৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+