সব্যসাচী-যুগের অবসান, বিধাননগর পুরসভায় মেয়র পদে শপথ কৃষ্ণা চক্রবর্তীর

শেষপর্যন্ত কৃষ্ণা চক্রবর্তী হলেন বিধাননগর পুরসভার মেয়র। শনিবার তিনি মেয়র পদে শপথ নেন। চেয়ারপার্সন হলেন অনিতা মণ্ডল। ডেপুটি মেয়র থাকলেন তাপস চট্টোপাধ্যায়ই।

শেষপর্যন্ত কৃষ্ণা চক্রবর্তী হলেন বিধাননগর পুরসভার মেয়র। শনিবার তিনি মেয়র পদে শপথ নেন। চেয়ারপার্সন হলেন অনিতা মণ্ডল। ডেপুটি মেয়র থাকলেন তাপস চট্টোপাধ্যায়ই। এদিন শপথ নিয়ে কৃষ্ণাদেবী বলেন, আমাকে এত বড় সুযোগ দেওয়ার জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। সমস্ত ভেদাভেদ ভুলে মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করব আমি।

সব্যসাচী-যুগের অবসান, মেয়র পদে শপথ কৃষ্ণা চক্রবর্তীর

এদিন কৃষ্ণা চক্রবর্তীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের শীর্ষ নেতাদের মধ্যে অনেকেই। তবে সদ্য পদত্যাগী সব্যসাচী দত্ত ছিলেন অনুপস্থিত। তিনি এর আগে একাধিকবার দলকে বিপদে ফেলেছেন আলপটকা মন্তব্য করে। মুকুল রায়ের সঙ্গে সাক্ষাতে দল পড়েছে মহা বিপাকে। শেষপর্যন্ত সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থা আনা হয়। এবং সব্যসাচী আস্থা ভোটে না গিয়ে সরে য়ান মেয়র পদ থেকে।

এরপর কে হবেন বিধাননগর পুরসভার পরবর্তী মেয়র- তা নিয়ে চর্চা শুরু হয়। উত্তেজনার পারদ নামার পর সন্তর্পণে কৃষ্ণা চক্রবর্তীকেই বেছে নেওয়া হল বিধাননগরের মেয়র হিসেবে। নবান্নে ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন সল্টলেক পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণাই মেয়র পদে বসছেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন অনিতা মণ্ডল। এদিন কৃষ্ণা চক্রবর্তী ও অনিতা মণ্ডল শপথ নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+