চোরদের সঙ্গে জোটে গিয়ে মঞ্চ ভাগ করাতেই কংগ্রেসের ভরাডুবি, ফের বিরূপ মন্তব্য কৌস্তুভ বাগচীর

সেমি ফাইনালে গেরুয়া ঝড় অব্যাহত। বহু চেষ্টার পরেও মুখ থুবড়ে পড়েছে হাত৷ আগামী লোকসভা ভোটের আগে বড় ধাক্কা কংগ্রেস নেতাদের৷ আর এই হার নিয়ে মুখ খুলেছেন বাংলার তরুণ কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী৷ রীতিমতো আক্রমণ করেছেন দলীয় উঁচুতলার নেতৃত্বকে।

ইন্ডিয়া জোটে কংগ্রেস অন্যতম মুখ। বিজেপি বিরোধী এই জোটে তৃণমূল সহ অন্যান্য অনেক দল আছে। সেইসব দলের নেতাদের মধ্যে বহু নেতা দুর্নীতিতে অভিযুক্ত৷ জেলও খেটেছেন অনেকেই। দুর্নীতির সঙ্গে ঘর করা রাজনৈতিক দলের সঙ্গে জোটের প্রয়োজনে এখন ঘর করছে কংগ্রেস। এই সিদ্ধান্তই ডোবালো সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর কংগ্রেসকে।

Kaustubh Bagchi

এমনই বক্তব্য কৌস্তুভ বাগচীর। তার কথায়, "দুনিয়ার চোর এক হও বলে একটা জোট করা হয়েছে। চোর জোচ্চরদের সঙ্গে এক মঞ্চ ভাগ করা হয়েছে ব্যাঙ্গালোর, পাটনা, মুম্বইতে। তার ফল এখন দেখা যাচ্ছে। সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। কী হতে পারে, এটা তারই ফলশ্রুতি।"

কৌস্তুভ বাগচী কখনওই জোটের পক্ষে নয়। বিশেষ করে কেন্দ্রীয় স্তরে তৃণমূল সহ অন্যান্য দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা রাজনৈতিক দলগুলির নেতৃত্বদের সঙ্গে কংগ্রেস জোটে গিয়েছে। কিছুতেই এই জোটকে মানতে পারছেন না তিনি৷ দলের বিরুদ্ধে কথা বলে নেতৃত্বের ক্ষোভ, রোষানলেও তিনি পড়ছেন। চার রাজ্যের ফলপ্রকাশের দিন আরও একবার কড়া মন্তব্য কৌস্তুভ বাগচীর।

এদিন রীতিমতো আক্রমণ করেছেন দলের উপরতলার নেতৃত্বকে। বিজেপি নিজে বলবান হতে চাইছে না। জোটে অন্যান্য দলের সঙ্গে গিয়ে জোট করছে। 'পরজীবী' হয়ে থাকার মানসিকতা কংগ্রেসকে ডোবাচ্ছে। এমন কথাই জোর গলায় বলেছেন তিনি। বিজেপি কংগ্রেসকে দেশ থেকে শেষ করতে চাইছে। সেই কাজে বিজেপির কৃতিত্ব যতটা তাদের বেশি, তার চাইতে বেশি কৃতিত্ব কংগ্রেসের। এমনই দাবি তার।

কংগ্রেসের ভরাডুবি এভাবেই হয়েছে আগে। এই ভাবনা থেকে সরে না এলে আগামী দিনে আরও ভরাডুবি হবে। এমনই মনে করছেন কৌস্তুভ বাগচী। এদিকে রাজ্যের কংগ্রেস নেতৃত্ব চার রাজ্যে ভালো ফলের আশা করেছিলেন গতকাল পর্যন্ত। কিন্তু ফলাফল সব উলটে গেল।

সকাল থেকেই কংগ্রেসের রাজ্যের দলীয় কার্যালয় বিধান ভবন শুনশান। কোনও নেতৃত্বই সকালে আসেননি কার্যালয়ে। কর্মী - সমর্থকরদেরও তেমন একটা দেখা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+