উত্তরে জারি তুষারপাতের সম্ভাবনা! কলকাতায় পারদ নামল ১০-এ, হাড় কাঁপানো ঠান্ডা আর কতদিন?
কলকাতায় শীতের দাপট বেড়েই চলেছে। ১০-এর ঘরে নামল কলকাতার পারদ। তবে, কয়েক দিন আগেই যেখানে পারদ নেমে তাপমাত্রা হয়েছিল ১১ ডিগ্রি। এখন সেই তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছে। গত রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। গত শনিবার দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি।

আবহাওয়া দফতর জানিয়েছে যে, আজ সারাদিন কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। তবে কিছু এলাকায় হালকা কুয়াশা দেখা যেতে পারে। শুধু কলকাতাই নয়, গোটা দক্ষিণবঙ্গে কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, সেই কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে।
বিশেষ করে পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঘন কুয়াশার আশঙ্কা রয়েছে। এইসমস্ত জেলাগুলিতে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে।
আবার উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা আলাদা। আবহাওয়া অফিস জানিয়েছে যে, ঘন কুয়াশার পাশাপাশি দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা অনেকটাই কমে যেতে পারে।
তাপমাত্রা নিয়ে পূর্বাভাসে জানানো হয়েছে যে, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বড় কোনও পরিবর্তন না হলেও তার পরের কয়েক দিনে পারদ ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। উত্তরবঙ্গে তাপমাত্রা আপাতত একই থাকলেও পরে কিছুটা নামার সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications