'জায়গা নেই, কলকাতা লন্ডন হবে না' এতদিনে উপলব্ধি মুখ্যমন্ত্রীর, জমি জরিপেই বুঝি একটু সময় লেগে গেল?

কলকাতা, ৩১ জানুয়ারি : না, আর হল না। এতদিন আশা জাগিয়ে সেই আশা কাড়লেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতাতে লন্ডন বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। অবশেষে উপলব্ধি করলেন সে আর সম্ভব নয়। কলকাতা কলকাতাতেই থাক, লন্ডনে লন্ডনে।

আরও পড়ুন : শেক্সপিয়ার-রবি ঠাকুরে একটু নয় গুলিয়ে গেল, ক্ষতি কী? উনি তো মুখ্যমন্ত্রী!

শুক্রবার একটি অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "অনেকেই প্রশ্ন করেন দিদি কলকাতা কবে লন্ডন হবে? আরে হবে কোথা থেকে? কলকাতায় কী লন্ডনের মতো অত বড় জায়গা আছে। আমরা যেটা করতে পারি ওদেশে যেমন একটা নদী ঘিরে শহরটা রয়েছে আমাদের এখানেও গঙ্গাকে ঘিরে সেই থিমটা করা যেতে পারে।"

 কলকাতা লন্ডন হবে না, উপলব্ধি মুখ্যমন্ত্রীর

আমাদের প্রশ্ন : তা দিদিমণি যখন আপনি কথা দিয়েছিলেন কলকাতাকে লন্ডন বানানোর তখন জমির মাপঝোপ নেননি। এতদিন পরে বুঝি জমি জরিপের কাজ শেষ হল, তাই বুঝতে পারলেন লন্ডনের মতো এত জায়গা নেই কলকাতায়? এতদিন পরে হঠাৎ এ উপলব্ধি কেন?

শুধু কলকাতাকে লন্ডন বানানো নয়, লাল রং প্রীতি নিয়েও মুখ খুললেন মুখ্যমন্ত্রী। সারা শহরে সাদানীল রংয়ে মুড়ে ফেলতে চাইছেন মুখ্যমন্ত্রী। শহরের ঐতিহ্যবাহী বাড়িগুলির লাল রং পাল্টে ফেলতে চাইছেন কেন, শুধুই কী বামেদের রং বলে? মুখ্যমন্ত্রীর অবশ্য ব্যাখ্যা "লাল ক্যাটক্যাটে রং, সিপিএমের রং বলে নয়, ওইসব বাজে কথা বলবেন না। রং কারও কেনা হতে পারে না।"

আমাদের প্রশ্ন : লাল ক্যাটক্য়াটে? নীল বা সবুজ রং কী ক্যাটক্যাটে নয়? আর রং যদি কারও নাই হয় তাহলে ভোটে জিতলে তৃণমূলের জন্য সবুজ, বামেদের জন্য লাল, বিজেপির জন্য গেরুয়া আবির কেন?

শুধু এই নয়, মুখ্যমন্ত্রী এদিন বিদ্যুৎ ব্যাঙ্কিংয়ের কথা বলে চমকে দিলেন সবাইকে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সুবিধার জন্য ইতিমধ্যে বিদ্যুৎ ব্যাঙ্কিংও শুরু করে দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যেই সৃষ্টি হয়েছে চরম বিভ্রান্তি। বিশেষজ্ঞদের মতে, দিনের পর দিন বিদ্যুৎকে ধরে রাখা কীভাবে। বিদ্যুৎ ব্যাঙ্কিং করতে গেলেও তা হবে অল্প পরিমাণে। আর তা অর্থনীতি পরিপন্থীও নয়।

আমাদের প্রশ্ন : বিদ্যুৎ ব্যাঙ্কিংয়ের টোপ কী পুরভোট মাথায় রেখেই?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+