সপ্তাহান্তেও শান্তি নেই, বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ, আবহাওয়ার উন্নতি কবে? একনজরে আপডেট
পূর্বাভাস মিলিয়ে শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মেঘে ঢাকা। বলা ভালো বৃহস্পতিবার দুপুরের পর থেকেই যেন আঁধার নেমেছে। এদিনও একই অবস্থা বিরাজ করছে। নিম্নচাপের ঠ্যালায় সারাদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এই একই পরিস্থিতি রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও। প্রায় সব জেলায় বৃষ্টিপাত চলবে বলে হাওয়া অফিস সূত্রে বলা হয়েছে।। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার নিম্নচাপের প্রভাবে অনেক বৃষ্টি হয়েছে। কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে প্রবল বৃষ্টিতে জল জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির জেরে জল জমে বৃহস্পতিবার কলকাতা থেকে অফিস ফেরত যাত্রীরা অসুবিধার মধ্যে পড়েছেন।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পূর্বাভাস মিলিয়ে এদিন শুক্রবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে চলেছে। এর মধ্যে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, এবং পূর্ব বর্ধমানের কিছু অংশে ভালোরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এমন আবহাওয়া চলবে বলে সপ্তাহের শুরুতেই পূর্বাভাস দেওয়া ছিল। আগামী সপ্তাহের মাঝামাঝি আবহাওয়ার উন্নতি হতে পারে।
ওদিকে উত্তরবঙ্গে এক নাগাড়ে বৃষ্টি চলছে। এদিনও উত্তরবঙ্গের প্রায় সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও কমবেশি বৃষ্টি চলবে।












Click it and Unblock the Notifications