Kolkata Weather: মেঘলা আকাশ নাকি বজ্রপাত? একনজরে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
Kolkata Weather: কোন সময় রোদ আবার কোনও সময় মেঘলা আকাশ। সকাল থেকে এমনটাই চলছে। বৃষ্টিপাত কম হওয়ার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তির পরিমাণ বেড়েছে। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
রবিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আবহাওয়া দফতরের পূর্বাভাস মঙ্গলবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

এদিন কলকাতায় আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৭৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৯.৯ মিমি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় শহরে হাল্কা বৃষ্টি হতে পারে। তবে সব থেকে বেশি সম্ভাবনা বজ্রপাতের। রবিবারের মতো সোমবারেও একই পরিস্থিতি তৈরি সম্ভাবনা। আপাতত কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভবনা।
এদিন সূর্য অস্ত যাবে বিকেল ৫.৪৬-তে আর বুধবার সূর্য উঠবে সকাল ৫.২২-তে।












Click it and Unblock the Notifications