তরুণীকে গাড়িতে তুলে ধর্ষণের চেষ্টা, অ্যাসিড-হামলার হুমকি, ধৃত উবার চালক

হাওড়া, ২৪ সেপ্টেম্বর : তরুণীকে গাড়িতে তুলে ধর্ষণের চেষ্টা ও অ্যাসিড হামলার হুমকি দেওয়ার অভিযোগে উবার চালককে গ্রেফতার করল পুলিশ। [কলকাতা : ব্যাকসিটে মহিলা যাত্রী, আয়না দিয়ে মহিলার দিকে তাকিয়ে অবলীলায় হস্তমৈথুন ক্যাব চালকের]

পুলিশ জানিয়েছে ধৃতের নাম গৌরব সাহা। তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন তাঁর সঙ্গে সহবাস করছিল গৌরব। তবে গৌরব বিবাহিত জানার পরই সহবাসে আপত্তি জানিয়েছিলেন তরুণী। সেই রাগ থেকেই তরুণীকে মানিকতলা থেকে নিজের উবার ক্যাবে তুলে ধর্ষণের চেষ্টা চালায় গৌরব। [মহিলা যাত্রীর সঙ্গে 'অশালীন আচরণ', গ্রেফতার উবার চালক!]

তরুণীকে গাড়িতে তুলে ধর্ষণের চেষ্টা, হুমকি, ধৃত উবার চালক

তরুণীকে মারধরের পাশাপাশি অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। কসবা ও লিলুয়া থানায় অভিযোগ জানাতে গেলে, তা নেওয়া হয়নি বলে অভিযোগ। পরে হাওড়া মহিলা থানায় অভিযোগ দায়ের করে তরুণী। সেই অভিযোগের ভিত্তিতেই উবারচালককে গ্রেফতার করা হয়। [গাড়ি চালানোর সময় মহিলাকে চুমু খেতে গিয়ে কেলেঙ্কারি, ক্যাব-স্কুটার ঠুকলেন মহিলা চালক!]

লিলুয়ার ভট্টনগরের বাসিন্দা ওই তরুণী। তরুণীর অভিযোগ, গত জানুয়ারিতে সোশ্যাল সাইটের মাধ্যমে পরিচয় হয় ওই যুবকের সঙ্গে। ওই যুবক তাঁকে অবিবাহিত বলে পরিচয় দিয়েছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এরপর একাধিকবার তার সঙ্গে সহবাসও করে গৌরব। তাদের ঘনিষ্ঠতাও ক্রমশ বাড়তে থাকে। এরই মধ্যে লিলুয়ার ওই তরুণী জানতে পারেন, গৌরব বিবাহিত। তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন। তারপর থেকেই ওই তরুণী গৌরবের সঙ্গে সম্পর্ক রাখতে অস্বীকার করে। যোগাযোগ রাখাও বন্ধ করে দেয়।

বৃহস্পতিবার মানিকতলা ইএসআই হাসপাতালের কাছ থেকে ওই তরুণীকে জোর করে গাড়িতে তুলে নেয় উবার চালক গৌরব। গাড়িতেই ধর্ষণের চেষ্টা চালানো হয়। প্রবল মারধরও করা হয় বলে অভিযোগ। এমনকী ওই তরুণীকে হুমকি দেওয়া হয়, তার সঙ্গে সম্পর্ক না রাখলে অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেওয়ার। গৌরবের খপ্পর থেকে কোনওরকমে পালিয়ে বাঁচেন তিনি।

শুক্রবার ওই নির্যাতিতা কসবা ও লিলুয়া থানায় অভিযোগ জানাতে যান গৌরবের বিরুদ্ধে। কিন্তু দুই থানা থেকেই তাঁকে ফিরিয়ে দেয় বলে অভিযোগ। শেষপর্যন্ত হাওড়া মহিলা থানায় গৌরবের বিরুদ্ধে এফআইআর করেন তরুণী। তদন্তে নেমে পুলিশ শুক্রবার রাতে গ্রেফতার করে অভিযুক্ত যুবককে। শনিবার তাকে হাওড়া আদালতে তোলা হয়। ধৃতের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+