Kolkata To Digha Night Trains: দিঘা-মন্দারমণি যাওয়া আরও সহজ! ভারতীয় রেলের আরও বড় পদক্ষেপ
Kolkata To Digha Night Trains: ছোট হোক কিংবা বড়! ছুটি মানেই দিঘা-মন্দারমণি। অফিস করেই রাতের বাস ধরে চল দিঘা। কিন্তু চল বললেই কি হবে? বাস পেতে হবে তো। কিংবা রাতের বাসে অনেক সময় বিপদের আশঙ্কা থেকে থাকে। ফলে দিঘা যাওয়ার রাতের ট্রেন না থাকা নিয়ে একটা আক্ষেপ ছিলই। আর সেই আক্ষেপই মিটতে চলেছে। পর্যটকদের দীর্ঘদিনের দাবি মেনে ইতিমধ্যে বড় সিদ্ধান্ত দক্ষিণ পূর্ব রেলের।
Kolkata To Digha Night Trains: দু'জোড়া স্পেশাল ট্রেন
এতদিন দিঘা যাওয়ার সকালে ট্রেন ছিল। এবার রাতেও মিলবে দিঘা ( Digha) যাওয়ার ট্রেন। দু'জোড়া স্পেশাল ট্রেন দক্ষিণ-পূর্ব রেল চালাবে বলে জানা গিয়েছে। আর তা চলবে রাতে। গত ১৫ অগাস্টের সপ্তাহে এমন রাতের ট্রেন চালানো হয়েছিল। আর তা রীতিমত সফল। এবার আরও স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত। দিঘা যাওয়ার ট্রেনের টিকিটের চাহিদা বেশি থাকার কারনেই এই দু'জোড়া ট্রেন চালানো হবে বলে জানা গিয়েছে।

Kolkata To Digha Night Trains: কখন পাওয়া যাবে
দিঘা যাওয়ার এই স্পেশাল ট্রেনগুলি সাঁতরাগাছি থেকে ছাড়বে। আজ ১৯ অগস্ট রাতে সাঁতরাগাছি-দিঘা স্পেশাল ( Santragachi - Digha Special ) ছাড়বে। আর তা রাত ১১টা ৪৫ মিনিটে ছাড়বে বলে জানা গিয়েছে। আর এই ট্রেনটি ভোর সাড়ে তিনটে নাগাদ দিঘা পৌঁছবে বলে জানা গিয়েছে। একই ভাবে আগামী ২৬ অগাস্টেও আরও একটি দিঘা যাওয়ার ট্রেন সংশ্লিষ্ট ওই স্টেশন থেকেই ছাড়বে। একই ভাবে দিঘা থেকে আগামীকাল অর্থাৎ ২০ এবং ২৭ অগাস্ট স্পেশাল ট্রেনগুলি ছাড়বে। তবে সকাল ৮ টা নাগাদ ছাড়বে। আর সেটি সাঁতরাগাছিতে দুপুর ১২টা ১০ মিনিটে পৌঁছে দেবে।
Kolkata To Digha Night Trains: একাধিক স্টপেজ আছে
দিঘা যাওয়ার পথে উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক, দেশপ্রাণ এবং কাঁথিতে থামবে এই ট্রেনটি। স্পেশাল ট্রেনটিতে এসি-৩ টায়ার তিনটে, দশটি স্লিপার ক্লাস এবং দুটি সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ রয়েছে। ফলে ছুটির দিন মানে এবার আরও জমে যাবে দিঘা-মন্দারমণি সফর। তবে হোটেল নিয়ে একটা সমস্যায় পড়তে হচ্ছে পর্যটকদের। নেমেই হোটেল মিলছে না। কারণ সাড়ে তিনটে নাগাদ খালি হচ্ছে না। ফলে অনেক ক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে পর্যটকদের। কিংবা আগে থেকে বুক করে রাখতে হচ্ছে। ফলে স্পেশাল ট্রেনে আগামিতে ভিড় হওয়া নিয়ে একটা প্রশ্ন থাকছে।












Click it and Unblock the Notifications