মত্ত অবস্থায় সেলফি তোলার চেষ্টা! কলকাতার কিশোরের মর্মান্তিক পরিণতি
সেলফি তুলতে গিয়ে মর্মান্তিক পরিণতি কলকাতার কিশোরের। সূত্রের খবর অনুযায়ী ওই কিশোর মত্ত অবস্থায় ছিল বলে জানা গিয়েছে।
সেলফি তুলতে গিয়ে মর্মান্তিক পরিণতি কলকাতার কিশোরের। সূত্রের খবর অনুযায়ী ওই কিশোর মত্ত অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। হরিদেবপুর থেকে কুলপিতে পিকনিক করতে গিয়েছিল ছয়জন। মৃত কিশোরের নাম রাজীব দাস বলে জানা গিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, হরিদেবপুর এলাকায় ছয় বন্ধু কুলপির নবদ্বীপে গিয়েছিল পিকনিক করতে। সেখানে গিয়ে তারা মদ্যপান করে বলে অভিযোগ। এর পরে তারা ছবি তুলতে থাকে। নদীর পাড়ে বসে এই কিশোর-যুবকরা সেলফি তুলচিল বলেও অভিযোগ। স্থানীয় অনেকেই নদীর পাড়ে বসে সেই কাজ করতে বারণ করে। যদিও বারণ শোনেনি তারা।
সেলফি তুলতে গিয়ে পা পিছলে নদীর জলে পড়ে যায় বছর ১৭-র রাজীব দাস। সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েন তার সঙ্গে অন্যরা। কিন্তু রাজীবকে খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়েই ঘটনাস্থলে যায় কুলপি থানার পুলিশ। সূত্রের খবর অনুযায়ী রাজীবকে উদ্ধার যায় ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি দলও। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত রাজীব নিখোঁজ। কুলপি থানার পুলিশ কিশোরের সঙ্গে থাকা বাকিদের জিজ্ঞাসাবাদ করছে।












Click it and Unblock the Notifications