কাটছে দুর্যোগ, বিকেলের পরেই আকাশ পরিষ্কারের সম্ভাবনা
রাতভর শহরের বুকে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় বুলবুল। সঙ্গে তুমুল বৃষ্টি। রবিবার সকাল থেকেই ক্রমশ পরিষ্কার হতে শুরু করেছে আকাশ।
রাতভর শহরের বুকে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় বুলবুল। সঙ্গে তুমুল বৃষ্টি। রবিবার সকাল থেকেই ক্রমশ পরিষ্কার হতে শুরু করেছে আকাশ। সকাল থেকে আর বৃষ্টি হয়নি। তবে দমকা বাতাস রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া উন্নতি হবে বলে মনে করছেন আবহাওয়া বিদরা। হওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে সকালের দিকে আকাশে কিছুটা মেঘ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কাটতে শুরু করবে। বিকেলের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

বুলবুলের তীব্রতার আতঙ্কে গতকাল সন্ধে ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছিল। রবিবার সকাল থেকে ফের চালু হয়েছে বিমানব পরিষেবা। ঝড়ের দাপটে একাধিক রুটের রেললাইনে গাছ পড়ে সকাল থেকে ট্রেন চলাচল ব্যহত হয়। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকটাই স্বাভাবিক হয়েছে ট্রেন পরিষেবা। যদিও কলকাতা শহরে তেমন কোনও বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রবিবার ছুটির দিন হওয়ায় রাস্তাঘাট সকাল থেকে ফাঁকাই রয়েছে। বাস,গাড়ির তেমন যাতায়াত লক্ষ্য করা যায়নি। বিকেলের পর থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications