মাত্র ২৫০ গ্রামের 'Pocket Ventilator' বানিয়ে যুগান্তকারী আবিষ্কার বাঙালি গবেষকের

কোভিড অতিমারীর সঙ্গে যখন গোটা বিশ্বের লড়াই চলছে, তখন চিকিৎসা ব্যবস্থায় অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে ভেন্টিলেটর। এই অবস্থায় স্বাসস্থ্য পরিকাঠামোয় বিপ্লব ঘটাতে পারে এমন এক ভেন্টিলেটর আবিষ্কার করলেন কলকাতার গবেষক।

কোভিড অতিমারীর সঙ্গে যখন গোটা বিশ্বের লড়াই চলছে, তখন চিকিৎসা ব্যবস্থায় অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে ভেন্টিলেটর। এই অবস্থায় স্বাসস্থ্য পরিকাঠামোয় বিপ্লব ঘটাতে পারে এমন এক ভেন্টিলেটর আবিষ্কার করলেন কলকাতার গবেষক।

যুগান্তকারী আবিষ্কার বাঙালি গবেষকের

করোনার দ্বিতীয় তরঙ্গের কালে পোর্টেবল ভেন্টিলেটর এনে সাড়া ফেলে দিয়েছেন ড. রামেন্দ্র লাল মুখোপাধ্যায় নামে ওই গবেষক। সব বয়সের ব্যক্তিরাই ব্যবহার করতে পারবেন এই ভেন্টিলেটর। মোবাইলের চার্জার দিয়েই চার্জ হবে সহজে।

আট ঘণ্টা পর্যন্ত থাকবে সেই চার্জ গবেষক ড. মুখোপাধ্যায় জানিয়েছেন, ওই ডিভাইসের দুটি অংশ রয়েছে। একটা পাওয়ার ইউনিট ও একট ভেন্টিলেটর ইউনিট যুক্ত থাকবে ডিভাইসে। পাওয়ার বাটনে চাপ দিলেই ওই যন্ত্র ভাইরে থেকে বায়ু নেবে, আল্ট্রা ভায়োলেট চেম্বারের মাধ্যমে সেই বায়ু পরিশুদ্ধ করবে ও সেটাই রোগীর মুখে প্রবেশ করবে।

এমনকি রোগী যদি করোনা আক্রান্ত হন তাহলে ইউভি চেম্বারে জীবানুমুক্ত হবে সেই বায়ু। শুধু তাই নয়, রোগী নিজেও চাইলে এই ডিভাইস অপারেট করতে পারবেন। একটি নবের সাহায্যেই অপারেট করা যাবে ভেন্টিলেটর। তিনি আরও জানিয়েছেন, ভেন্টিলেটরটির ওজন মাত্র ২৫০ গ্রাম অর্থাৎ তা সহজেই বহনযোগ্য।

করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ যখন অক্সিজেন অভাবে ধুঁকছেন, তখনই এই বিশেষ ডিভাইস তৈরি করে সাড়া ফেলে দিয়েছেন তিনি। কিন্তু কী ভাবে এই ডিভাইস তৈরি করার কথা মাথায় আসে তাঁর? তিনি নিজে করোনা আক্রান্ত হয়েছিলেন। অক্সিজেনের প্রয়োজন হয়েছিল তাঁরও।

তখনই এই পরিকল্পনা মাথায় আসে তাঁর। অনলাইনেই সরঞ্জাম কিনে ফেলেন তিনি। করোনা থেকে সেরে ওঠার সময় কাজ শুরু করে দেন ডিভাইস তৈরির। দিন ২০-র মধ্যে তৈরি হয়ে যায় এই পকেট ভেন্টিলেটর।

ড. মুখোপাধ্যায় জানিয়েছেন, শুধু করোনা আক্রান্তদের জন্যই নয়, শ্বাসকষ্টজনিত যে কোনও সমস্যা থাকলেই সাহায্য করবে এই ডিভাইস।

তিনি আরও জানিয়েছেন এই ভেন্টিলেটর তৈরু করার পর অনেক মার্কিন সংস্থা তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। আগেই তাঁর ঝুলিতে আছে ৩০টি পেটেন্ট। তবে এই ডিভাইস মানুষের জীবনদায়ী হয়ে উঠতে পারে বলে মনে করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+