কলকাতার শাহিনবাগ আপাতত প্রত্যাহার, আন্দোলন জিইয়ে রাখতে শুরু অভিনব পন্থা
কলকাতার শাহিনবাগ আপাতত প্রত্যাহার, আন্দোলন জিইয়ে রাখতে শুরু অভিনব পন্থা
করোনার প্রকোপ থেকে রক্ষা পেতে পার্কসার্কাসের নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলন আপাতত স্থগিত রাখার পরামর্শ দিয়েছিলেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেই দাবি মেনে আন্দোলনকারীরা নিজেদের আপাতত সরিয়ে নিলেন। তবে আন্দোলন একেবারে বিরত হবে না। মাত্র সাতজন করে আন্দোলনকারী উপস্থিত থাকবেন।

করোনা ভাইরাসের প্রকোপ রুখতে এই অভিনব সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার শাহিনবাগের আন্দোলনকারীরা। আন্দোলন জারিই থাকছে, শুধু জমায়েত সরিয়ে নেওয়া হচ্ছে। রোগের প্রপকোপ কমে গেলেই ফের আন্দোলনে জমায়েত হবেন তাঁরা। তাঁরাও মনে করছেন বর্তমান পরিস্থিতিতে ভিড় মুক্ত করাই শ্রেয়।
৭ জানুয়ারি থেকে পার্ক সার্কাসে এই আন্দোলনে ব্রতী হয়েছিলেন মহিলা আন্দোলনকারীরা। শাহিনবাগ থেকে অনুপ্রাণিত হয়ে এই জমায়েত-বিক্ষোভ চলছিল। সেখানে আপাতত ছেদ ঘটাল করোনা ভাইরাস। মহামারীর প্রকোপ থেকে বাঁচতে পার্ক সার্কাসেক জমায়েত আপাতত তুলে নেওয়া হল।
উল্লেখ্য, ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, কেন্দ্রে সিএএ আইন করার পর থেকেই পার্ক সার্কাসে আন্দোলন চালাচ্ছিলেন মহিলারা। শাহিনবাগের ধাঁচে এই আন্দোলন চলছিল। আন্দোলনকারীদের বিরত হতে আর্জি জানান ফিরহাদ। তবে তিনি এও জানিয়েছিলেন, আন্দোলন তোলার জন্য কোনওরকম জোর প্রয়োগ করা হবে না। আন্দোলনকারীরা স্বেচ্ছায় উঠে গেল জমায়েত ভেঙে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications