করোনায় দ্রুত সুস্থতা নজর কাড়ছে কলকাতা-উত্তর ২৪ পরগনাও! জেলার পরিসংখ্যান একনজরে

উত্তর ২৪ পরগনার করোনামুক্ত ৩ লক্ষ পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও কলকাতার প্রায় দ্বিগুণ সংক্রমিত হচ্ছে প্রতিদিন। কলকাতায় করোনাজয়ীর সংখ্যা প্রায় ৩ লক্ষের কাছে।

উত্তর ২৪ পরগনার করোনামুক্ত ৩ লক্ষ পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও কলকাতার প্রায় দ্বিগুণ সংক্রমিত হচ্ছে প্রতিদিন। কলকাতায় করোনাজয়ীর সংখ্যা প্রায় ৩ লক্ষের কাছে। উভয় জেলারই মোট করোনা সংক্রমণ ৩ লক্ষ পেরিয়ে গিয়েছিল আগেই। এবার দ্রুত সুস্থতায় নজর কাড়ছে দুই জেলা। করোনায় ফিরছে আপাত স্বস্তি।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা কমে ৫ হাজারে নিচে নামল এই প্রথম। বাংলায় ৪৮৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৪২২। উত্তর ২৪ পরগনায় ৭৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় কমেছে করোনা গ্রাফ। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৭২৭ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪২৩৭।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩০৩৪২৬। শুধু এদিনই কলকাতায় ৪২২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৭২৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ২০ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৯৭২৬২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৪৩৭ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৬৬ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩০৯৬৬৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৯২ জন। মৃত্যু হয়েছে মোট ৪২৩৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ২০ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০২৮৬৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৫৬১ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৬৭২ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৩২৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯১৪৫২ জন। হাওড়ায় আক্রান্ত ৯০১২১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৫৫ জন। হুগলিতে ৩৫০ জন বেড়ে আক্রান্ত ৭৭২১৩ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ১১৩ জন, কোচবিহারে ২০১ জন, দার্জিলিংয়ে ৩০১ জন, কালিম্পংয়ে ৫৮ জন, জলপাইগুড়িতে ৩০৪ জন, উত্তর দিনাজপুরে ৬৫ জন, দক্ষিণ দিনাজপুরে ৫৫ জন, মালদহে ৫১ জন, মুর্শিদাবাদে ৩৮ জন, নদিয়ায় ৩২০ জন, বীরভূমে ৭৫ জন, পুরুলিয়ায় ১৩ জন, বাঁকুড়ায় ১৭২ জন, ঝাড়গ্রামে ৭৮ জন, পশ্চিম মেদিনীপুরে ১৯১ জন, পূর্ব মেদিনীপুরে ৩৭৫ জন, পূর্ব বর্ধমানে ১০৭ জন, পশ্চিম বর্ধমানে ১২১ জন আক্রান্ত হয়েছেন এদিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+