পরপর তিনদিন কলকাতার দৈনিক করোনা সংক্রমণ ১০০-র উপরে, ৬ জেলায় ১০-এর কম

কলকাতার দৈনিক করোনা সংক্রমণ ১০০-র উপরে। বাড়ছে সক্রিয়ের সংখ্যা। কলকাতায় বাড়তে বাড়তে সক্রিয়ের সংখ্যা ৮০০ থেকে হাজারের উপরে উঠে গিয়েছে।

কলকাতার দৈনিক করোনা সংক্রমণ ১০০-র উপরে। বাড়ছে সক্রিয়ের সংখ্যা। কলকাতায় বাড়তে বাড়তে সক্রিয়ের সংখ্যা ৮০০ থেকে হাজারের উপরে উঠে গিয়েছে। পরিস্থিতি যা উত্তর ২৪ পরগনাকেও ছাপিয়ে যেতে পারে সক্রিয়। বিগত কয়েকদিন ধরে প্রবণতা তাই বলছে। কলকাতার দৈনিক করোনা সংক্রমণ ফের উদ্বেগ বাড়িয়ে চলেছে। তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে উত্তর ২৪ পরগনাকে পিছনে ফেলে এদিনও ১০০ পেরিয়ে গেল কলকাতার দৈনিক করোনা সংক্রমণ। কলকাতার ঠিক পিছনেই রয়েছে উত্তর ২৪ পরগনা। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দার্জিলিং ও হুগলিতে দৈনিক করোনা সংক্রমণ শুধু ৫০-এর উপরে। বাংলার ছয় জেলায় ১০-এর নিচে সংক্রমণ হয়েছে এদিন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৫০-র একটু উপরে রয়েছে। বাংলায় ৬৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১০৯ জন। উত্তর ২৪ পরগনায় ৭৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ এদিনও ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনাকে। এদিন কলকাতা আবারও ১০০ পার করে গিয়েছে দৈনিক সংক্রমণে। দার্জিলিংয়ের করোনা সংক্রমণ এদিন ৫২ জন।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১২৬০৮। এদিন কলকাতায় ১০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫০০২ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৬৫৪৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১০৬৩ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭৮ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২১৫৭৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৮ জন। মৃত্যু হয়েছে মোট ৪৬২৪ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৫৮৪২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১১৩ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৪ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৪৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৭৫৫৩ জন। হাওড়ায় আক্রান্ত ৯৫৪৯৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৫ জন। হুগলিতে ৫১ জন বেড়ে আক্রান্ত ৮২৮৪১ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৬ জন, কোচবিহারে ১৯ জন, দার্জিলিংয়ে ৫২ জন, কালিম্পংয়ে ১১ জন, জলপাইগুড়িতে ২২ জন, উত্তর দিনাজপুরে ৪ জন, দক্ষিণ দিনাজপুরে ১৬ জন, মালদহে ৭ জন, মুর্শিদাবাদে ৫ জন, নদিয়ায় ৪৯ জন, বীরভূমে ৩ জন, পুরুলিয়ায় ২ জন, বাঁকুড়ায় ২৩ জন, ঝাড়গ্রামে ১১ জন, পশ্চিম মেদিনীপুরে ৩১ জন, পূর্ব মেদিনীপুরে ৩৬ জন, পূর্ব বর্ধমানে ১৬ জন, পশ্চিম বর্ধমানে ১১ জন আক্রান্ত হয়েছেন এদিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+