দৈনিক করোনা সংক্রমণে শীর্ষে কলকাতা, টপকে গেল উত্তর ২৪ পরগনা ও দার্জিলিংকেও

দৈনিক করোনা সংক্রমণে শীর্ষে কলকাতা, টপকে গেল উত্তর ২৪ পরগনা ও দার্জিলিংকেও

দৈনিক করোনা সংক্রমণে উত্তর ২৪ পরগনা ও দার্জিলিংকে টপকে শীর্ষে উঠে এল কলকাতা। দক্ষিণ ২৪ পরগনার করোনা সংক্রমণও বেড়ে কলকাতা-উত্তর ২৪ পরগনার কাছাকাছি। এদিন পুরুলিয়ায় করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ১ জন। বাংলার চার জেলায় ৫০-এর উপরে সংক্রমিত হয়েছেন। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও দার্জিলিংয়ে করোনা সংক্রমণ ৬৪ থেকে ৬৮-র মধ্যে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬০০-র উপরে উঠে এসেছে ফের। বাংলায় ৬৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৬৮ জন। উত্তর ২৪ পরগনায় ৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। আর দক্ষিণ ২৪ পরগনায় করোনা সংক্রমিত ৬৫ জন। দক্ষিণ ২৪ পরগনার পর রয়েছে দার্জিলিং। সেখানে ৬৪ জন সংক্রমিত হয়েছেন একদিনে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১১১০৫। এদিন কলকাতায় ৬৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৮১ জনের। এদিন মৃত্যু হয়েছে একজনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৫৩০৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৮১৬ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৫৭ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২০০৭৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৭ জন। মৃত্যু হয়েছে মোট ৪৫৯০ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৪২৭০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২১৩ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৭ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৬৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৬৫২৯ জন। হাওড়ায় আক্রান্ত ৯৪৮২৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৮ জন। হুগলিতে ২৮ জন বেড়ে আক্রান্ত ৮২০১১০ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ১৩ জন, কোচবিহারে ৩১ জন, দার্জিলিংয়ে ৬৪ জন, কালিম্পংয়ে ৩৫ জন, জলপাইগুড়িতে ৩৫ জন, উত্তর দিনাজপুরে ৫ জন, দক্ষিণ দিনাজপুরে ৫ জন, মালদহে ৮ জন, মুর্শিদাবাদে ২ জন, নদিয়ায় ৪৬ জন, বীরভূমে ৭ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ২৫ জন, ঝাড়গ্রামে ১১ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৬ জন, পূর্ব মেদিনীপুরে ৩৯ জন, পূর্ব বর্ধমানে ২৩ জন, পশ্চিম বর্ধমানে ৭ জন আক্রান্ত হয়েছেন এদিন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

{quiz_673}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+