কলকাতার দৈনিক করোনা সংক্রমণ ফের উদ্বেগে, উত্তর ২৪ পরগনাকে পিছনে ফেলে ১০০ পার

কলকাতার দৈনিক করোনা সংক্রমণ ফের উদ্বেগে, উত্তর ২৪ পরগনাকে পিছনে ফেলে ১০০ পার

কলকাতার দৈনিক করোনা সংক্রমণ ফের উদ্বেগ বাড়িয়ে চলেছে। তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে উত্তর ২৪ পরগনাকে পিছনে ফেলে ১০০ পেরিয়ে গেল কলকাতার দৈনিক করোনা সংক্রমণ। পর পর দুটি ১০০-র উপরে সংক্রমণ হল কলকাতায়। কলকাতার ঠিক পিছনেই রয়েছে উত্তর ২৪ পরগনা। কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দার্জিলিংয়ের দৈনিক করোনা সংক্রমণই শুধু ৫০-এর উপরে। বাকি ২০ জেলায় করোনার সংক্রমণ ৫০-এর নিচে। শুক্রবারের করোনা বুলেটিন অনুযায়ী, বাংলার ছয় জেলায় ১০-এর নিচে সংক্রমণ হয়েছে এদিন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০০-র একটু উপরে রয়েছে। বাংলায় ৭০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১১২ জন। উত্তর ২৪ পরগনায় ৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ এদিনও ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনাকে। এদিন কলকাতা আবারও ১০০ পার করে গিয়েছে দৈনিক সংক্রমণে। দার্জিলিংয়ের করোনা সংক্রমণ এদিন ৫৭ জন।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১২৪৯৯। এদিন কলকাতায় ১১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৯৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৬৪৬৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১০৩৫ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৯ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২১৫০১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৮ জন। মৃত্যু হয়েছে মোট ৪৬২১ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৫৭৫৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১১২ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৮ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৪৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৭৫০৫ জন। হাওড়ায় আক্রান্ত ৯৫৪৪৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৬ জন। হুগলিতে ৪৮ জন বেড়ে আক্রান্ত ৮২৭৯০ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ১৩ জন, কোচবিহারে ২১ জন, দার্জিলিংয়ে ৫৭ জন, কালিম্পংয়ে ১২ জন, জলপাইগুড়িতে ৪০ জন, উত্তর দিনাজপুরে ১ জন, দক্ষিণ দিনাজপুরে ৭ জন, মালদহে ২ জন, মুর্শিদাবাদে ৩ জন, নদিয়ায় ৪৮ জন, বীরভূমে ৪ জন, পুরুলিয়ায় ৮ জন, বাঁকুড়ায় ১৮ জন, ঝাড়গ্রামে ১৯ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৮ জন, পূর্ব মেদিনীপুরে ২৯ জন, পূর্ব বর্ধমানে ২৭ জন, পশ্চিম বর্ধমানে ১৭ জন আক্রান্ত হয়েছেন এদিন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+